শনিবার, ০৫:০৯ অপরাহ্ন, ০৫ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে আলোচনা সভা গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস রাস্তার পাশে, আহত ৫ গৌরনদীতে শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য  র‌্যালী ও আলোচনা সভা আগৈলঝাড়ায় সকল সাংবাদিককে ঐক্যবদ্ধভাবে কাজ ও প্রেসক্লাবে অন্তর্ভুক্তির আহ্বান-প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপন  আগৈলঝাড়ায় জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ শোভাযাত্রা শুভ জন্মাষ্টমীতে গৌরনদীতে  মঙ্গল শোভাযাত্রা কেউ সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয় সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৩ শুভ জন্মাষ্টমী আজ

ডাণ্ডাবেড়ির এমন ঘটনা ঘটতে থাকলে অসভ্য জাতিতে পরিণত হতে পারি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪
  • ১২০ বার পঠিত

প্যারোলে মুক্তি পেয়ে ডাণ্ডাবেড়ির পরানো অবস্থায় পটুয়াখালীর ছাত্রদল নেতা নাজমুল মৃধার বাবার জানাজায় অংশ নেয়ার ঘটনায় উষ্মা প্রকাশ করেছেন হাইকোর্ট।

সোমবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে বলেছেন, একের পর এক এ ধরনের ঘটনা ঘটতে থাকলে আমরা অসভ্য জাতিতে পরিণত হতে পারি।

সুপ্রিম কোর্টের আইনজীবী কায়সার কামাল এ সংক্রান্ত প্রতিবেদন উপস্থাপনের পর হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন।

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাজমুলকে গত বছরের ২০শে ডিসেম্বর বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার করা হয়।

শনিবার দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বাবার জানাজায় অংশ নেয়ার জন্য নাজমুলকে প্যারোলে মুক্তি দেন আদালত। প্যারোলে মুক্তি পাওয়ার পর ডাণ্ডাবেড়ি পড়া অবস্থায় বাবার জানাজায় অংশ নেন নাজমুল। পরে দাফন শেষ হওয়ার আগেই তাকে আবার কারাগারে পাঠানো হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com