শনিবার, ০৮:২৮ পূর্বাহ্ন, ০৫ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে আলোচনা সভা গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস রাস্তার পাশে, আহত ৫ গৌরনদীতে শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য  র‌্যালী ও আলোচনা সভা আগৈলঝাড়ায় সকল সাংবাদিককে ঐক্যবদ্ধভাবে কাজ ও প্রেসক্লাবে অন্তর্ভুক্তির আহ্বান-প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপন  আগৈলঝাড়ায় জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ শোভাযাত্রা শুভ জন্মাষ্টমীতে গৌরনদীতে  মঙ্গল শোভাযাত্রা কেউ সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয় সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৩ শুভ জন্মাষ্টমী আজ

ভারতকে ১৫ মার্চের মধ্যে সব সেনা সরাতে বলল মালদ্বীপ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪
  • ১১৩ বার পঠিত

মালদ্বীপ থেকে ১৫ মার্চের মধ্যে সব ভারতীয় সেনা সরাতে নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জু। গতকাল শনিবার চীন সফর শেষে দেশে ফেরার পরপরই এ নির্দেশ দিলেন তিনি। প্রেসিডেন্টের কার্যালয়ের পাবলিক পলিসি সেক্রেটারি আবদুল্লাহ নাজিম ইব্রাহিম বলেন, ভারতীয় সেনা কর্মকর্তারা মালদ্বীপে অবস্থান করতে পারবেন না। প্রেসিডেন্ট মুইজ্জু ও তাঁর প্রশাসনের নীতি এটাই। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে মালদ্বীপে ৮৮ জন ভারতীয় সেনা কর্মকর্তা রয়েছেন।

ভারতীয় সেনা প্রত্যাহার নিয়ে আজ রোববার ভারত ও মালদ্বীপের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের বৈঠক হয়। মালেতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যালয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে মালদ্বীপে ভারতীয় হাইকমিশনার মুনু মাহাওয়ার উপস্থিত ছিলেন। নাজিম বৈঠকের বিষয়টি নিশ্চিত করে বলেন, এর বিষয়বস্তু ছিল ১৫ মার্চের মধ্যে সেনা প্রত্যাহার বিষয়ে ভারতকে অনুরোধ জানানো। এ বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।

মালদ্বীপ থেকে সেনা প্রত্যাহারের বিষয়টি গত সেপ্টেম্বরে মুইজ্জুর প্রেসিডেন্ট নির্বাচনের অন্যতম প্রতিশ্রুতি ছিল। নির্বাচনের জয়ের পর গত সপ্তাহে পাঁচ দিনের চীন সফর শুরু করেন মুইজ্জু।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com