বৃহস্পতিবার, ১০:৩১ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

বিএনপি নিয়ে চিন্তা করছে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪
  • ১২৮ বার পঠিত

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপিকে জনগণ প্রত্যাখ্যান করেছে। নতুন সরকার তাদের নিয়ে কোনো চিন্তা করছে না।

আজ রবিবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা জানান। নতুন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়ে আজ প্রথম অফিস করেন তিনি।

বিএনপির দিকে ইঙ্গিত করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জনগণ যাদের প্রত্যাখ্যান করেছে, তাদের নিয়ে চিন্তা নেই। তারা দেশকে বিব্রতকর পরিস্থিতিতে নেওয়ার চেষ্টা করছে। এটা নতুন কিছু নয়, তারা ২০১৪ সাল থেকে এমন কর্মকাণ্ড করছে। তারা ২১ আগস্ট প্রধানমন্ত্রীকে বোমা মেরে উড়িয়ে দিতে চেয়েছে। সেই আগুন গোষ্ঠী আবারও এমন কিছু করার পাঁয়তারা করছে। আমাদের জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে। তাদের জন্য আইনশৃঙ্খলা বাহিনীই যথেষ্ট।’

নতুন সরকার কোনো চাপের কাছে মাথা নত করবে না জানিয়ে মন্ত্রী বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী একজন অত্যন্ত দক্ষ, বিচক্ষণ, দূরদর্শী নেতা। তিনি মাথা নত করে কারও সঙ্গে কথা বলেন না। তিনি মাথা উঁচু করে থাকেন এবং হৃদয় দিয়ে বাংলাদেশকে ভালোবাসেন বলেই এই চাপ তার কাছে কোনো চাপ নয়।’

অনেকের সুর পাল্টে গেছে উল্লেখ করে আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘দুই-চার দিন ধরে আবার আমরা এটাও লক্ষ্য করছি, যারা অনেক ধরনের কথা বলেছে, তাদের সুর আবার পাল্টে যাচ্ছে। একটু একটু করে তারা আবার ভিন্ন সুরেও কথা বলছে। এসব হলো আমাদের প্রধানমন্ত্রীর দক্ষতা ও বিচক্ষণতা। তার যে দূরদর্শী সিদ্ধান্ত নিয়েছিলেন এগুলো তার মূল কারণ।’

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা মনে করি, একটা সুন্দর নির্বাচন হয়েছে। এই নির্বাচনকে বিদেশিরা সবাই স্বাগত জানিয়েছে, আমাদের সরকারকে স্বাগত জানাচ্ছেন। এই চাপ কিংবা রাষ্ট্রদ্রোহ কর্মকাণ্ড আগেও ছিল এখনো চলবে, এগুলো আমাদের জন্য কোনো ব্যাপার না।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com