রবিবার, ০৩:১৪ পূর্বাহ্ন, ১৫ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
রোববার থেকে বন্ধ হতে পারে সাভার-আশুলিয়ার সব পোশাক কারখানা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরল একসঙ্গে বাড়ছে কেন? শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, আইন করে গেছেন তার বাবাই: আইনমন্ত্রী ২০২৭ সালের রমজানের প্রথম দিন ইফতার কখন? পাকিস্তানে সিনেমা হল ৪৮টি, শাকিব খান বললেন ১২০০টি বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার, ব্যয় ৪০০ কোটি টাকা শ্রমিক অসন্তোষে ১৪৭ পোশাক কারখানা বন্ধ: বিজিএমইএ সভাপতি ডেঙ্গুতে এক দিনে ৮ জনের মৃত্যু ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

নির্বাচন সুষ্ঠু হয়নি, স্বীকৃতি না দিতে অস্ট্রেলিয়ার সিনেটরের আহ্বান

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ১২ জানুয়ারী, ২০২৪
  • ১২৯ বার পঠিত

গত ৭ই জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ  জাতীয় সংসদ নির্বাচন অবাধ এবং সুষ্ঠু হয় নি। এই নির্বাচনের ফলাফলকে বিশ্বের স্বীকৃতি দেওয়া উচিত নয়। এমন মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ার প্রভাবশালী সিনেটর ডেভিড শুব্রিজ।

অস্ট্রেলিয়ান গ্রিনস দলের এই নেতা বরাবরই বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক নির্বাচন নিয়ে সোচ্চার। নির্বাচনের আগেও নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের ঘটনাপ্রবাহ নিয়ে অস্ট্রেলিয়ার সংসদে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেছিলেন।

নির্বাচনের কিছুদিন আগে গত ডিসেম্বর মাসেও অস্ট্রেলিয়ার পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে এক বক্তৃতায় ডেভিড শুব্রিজ বলেছিলেন, “ব্যাপক রাজনৈতিক অস্থিরতা এবং রাজনৈতিক দমন-পীড়নের মধ্যেই আগামী বছরের ৭ই জানুয়ারি বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। সুষ্ঠু নিয়মনীতি এবং প্রক্রিয়া না থাকায় ওই নির্বাচনে দেশটির প্রধান বিরোধী দল অংশগ্রহণ করবে না।”

আর, নির্বাচনের দিন (০৭ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন- হিউম্যান রাইটস ওয়াচ প্রকাশিত (২৬ নভেম্বর) “বাংলাদেশে নির্বাচনের আগে সহিংস স্বৈরাচারী দমনপীড়ন” শীর্ষক এক বিজ্ঞপ্তির লিংক শেয়ার করে লিখেছেনঃ

“বাংলাদেশের নির্বাচন অবাধ নয়। এটি সুষ্ঠু নির্বাচনও নয়। যে নির্বাচন সুষ্ঠু নয়, (সেই নির্বাচনের) মিথ্যা ফলাফল যাই হোক না কেন, তাকে বিশ্বের স্বীকৃতি দেওয়া উচিত নয়।”

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com