রবিবার, ০৩:০৬ পূর্বাহ্ন, ১৫ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
রোববার থেকে বন্ধ হতে পারে সাভার-আশুলিয়ার সব পোশাক কারখানা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরল একসঙ্গে বাড়ছে কেন? শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, আইন করে গেছেন তার বাবাই: আইনমন্ত্রী ২০২৭ সালের রমজানের প্রথম দিন ইফতার কখন? পাকিস্তানে সিনেমা হল ৪৮টি, শাকিব খান বললেন ১২০০টি বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার, ব্যয় ৪০০ কোটি টাকা শ্রমিক অসন্তোষে ১৪৭ পোশাক কারখানা বন্ধ: বিজিএমইএ সভাপতি ডেঙ্গুতে এক দিনে ৮ জনের মৃত্যু ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

আজ নয়াপল্টন কার্যালয় খুলছে বিএনপি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০২৪
  • ১২৮ বার পঠিত

স্বদেশ ডেস্ক: দীর্ঘ ৭৪ দিন পর নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় খুলছে বিএনপি। ‍আজ বৃহস্পতিবার বিকাল তিনটায় নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন ডেকেছে দলটি। রাতে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানিয়েছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। বার্তায় বলা হয়েছে, আগামীকাল বিকাল তিনটায় নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে ৭ই জানুয়ারি অনুষ্ঠিত প্রহসনের নির্বাচন নিয়ে সংবাদ সম্মেলন করবে বিএনপি। এতে দলটির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান বক্তব্য রাখবেন। এছাড়াও সংবাদ সম্মেলনে দলের অপর স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং বেগম সেলিমা রহমান উপস্থিত থাকবেন।
সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে দুই মাস ১৪ দিন পর তালা খুলে কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করবে বিএনপি। সংবাদ সম্মেলনে দলের সিনিয়র নেতারাসহ অন্যান্য নেতা ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন দলটির একাধিক নেতা।
২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ পণ্ড হবার পর থেকেই তালাবদ্ধ দলটির নয়াপল্টন কার্যালয়। বিএনপি বলছে, পুলিশ কার্যালয়টি তালাবদ্ধ করে রেখেছে। অপরদিকে পুলিশ বলছে কার্যালয় খুলতে কোনো বাধা নেই। যদিও বিএনপির অভিযোগ কার্যালয়ের সামনে কোনো নেতাকর্মী গেলেই পুলিশ তাদের আটক করে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com