রবিবার, ০৩:০৬ পূর্বাহ্ন, ১৫ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
রোববার থেকে বন্ধ হতে পারে সাভার-আশুলিয়ার সব পোশাক কারখানা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরল একসঙ্গে বাড়ছে কেন? শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, আইন করে গেছেন তার বাবাই: আইনমন্ত্রী ২০২৭ সালের রমজানের প্রথম দিন ইফতার কখন? পাকিস্তানে সিনেমা হল ৪৮টি, শাকিব খান বললেন ১২০০টি বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার, ব্যয় ৪০০ কোটি টাকা শ্রমিক অসন্তোষে ১৪৭ পোশাক কারখানা বন্ধ: বিজিএমইএ সভাপতি ডেঙ্গুতে এক দিনে ৮ জনের মৃত্যু ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

আওয়ামী লীগের সমাবেশ, লোকে লোকারণ্য টিএসসি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪
  • ১২৪ বার পঠিত

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবার্তন উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে চলছে আওয়ামী লীগের সমাবেশ। সমাবেশ উপলক্ষে দেশের বিভিন্ন শহর, জেলা, উপজেলা, থানা ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হয়েছেন উদ্যান মাঠে।

এদিকে সমাবেশে আসা নেতাকর্মীদের ভিড়ে লোকারণ্যে পরিণত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, রাজু ভাস্কর্যসহ আশপাশের এলাকা।

 

বুধবার (১০ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় এলাকা ঘুরে এমন চিত্র দেখা যায়।

বিশ্ববিদ্যালয়ের ডাস এলাকা, রাজু ভাস্কর্য প্রাঙ্গণ, হাকিম চত্বর, টিএসসি প্রাঙ্গণ, রোকেয়া হলের সামনেসহ কয়েকটি জায়গায় নেতাকর্মীরা ভিড় করেছেন। এর মধ্যে মোহাম্মদপুর থানা আওয়ামী লীগ, ধানমন্ডি থানা, আশুলিয়া থানা, হাজারীবাগ থানা আওয়ামী লীগসহ কয়েকটি থানা ও ওয়ার্ড নেতাদের জড়ো হয়ে মিছিল করতে দেখা গেছে। এদের অনেকের হাতে বিভিন্ন নেতার ছবি সংবলিত প্ল্যাকার্ড, অনেকের হাতে বাংলাদেশের পতাকা রয়েছে।

নেতাকর্মীদের উপস্থিতিতে টিএসসি, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাবি মেডিকেল সেন্টার, দোয়েল চত্বরসহ কয়েকটি মোড়ে তীব্র যানজট  তৈরি হয়েছে।

দুপুর আড়াইটা থেকে সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের সমাবেশ চলছে। সমাবেশে বক্তব্য রাখবেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com