রবিবার, ০৩:০৬ পূর্বাহ্ন, ১৫ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
রোববার থেকে বন্ধ হতে পারে সাভার-আশুলিয়ার সব পোশাক কারখানা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরল একসঙ্গে বাড়ছে কেন? শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, আইন করে গেছেন তার বাবাই: আইনমন্ত্রী ২০২৭ সালের রমজানের প্রথম দিন ইফতার কখন? পাকিস্তানে সিনেমা হল ৪৮টি, শাকিব খান বললেন ১২০০টি বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার, ব্যয় ৪০০ কোটি টাকা শ্রমিক অসন্তোষে ১৪৭ পোশাক কারখানা বন্ধ: বিজিএমইএ সভাপতি ডেঙ্গুতে এক দিনে ৮ জনের মৃত্যু ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

শপথের পর সেলফিতে তরুণ সংসদ সদস্যরা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪
  • ১১৮ বার পঠিত

চিত্রনায়ক ফেরদৌস সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। আজ বুধবার সংসদ ভবনে তিনি শপথ নিয়েছেন। এই সময় ফেরদৌস সামাজিক যোগাযোগ মাধ্যমে তরুণ সংসদ সদস্যরা এক সারিতে বসা একটি সেলফি পোস্ট করেছেন।

সংসদ সদস্য জুনায়েদ আহমেদ পলকের সেলফিতে উঠে আসেন, ফেরদৌস, মাশরাফি, শেখ তন্ময়, এ আরাফাতসহ অনেকেই।

প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই বাজিমাত করেছেন চিত্র নায়ক ফেরদৌস আহমেদ। ঢাকা-১০ আসনে নৌকা প্রতীক নিয়ে তিনি বিজয়ী হয়েছেন।

রূপালি জগতের পর্দায় আড়াই দশক কাটিয়ে দেওয়া চিত্রনায়ক ফেরদৌস আহমেদ প্রথমবারের মতো আইনসভার প্রতিনিধি হয়ে জানিয়েছেন, তার পরিবার এখন আর মাত্র চার/পাঁচ জনের নয়; নির্বাচিত আসনের ২০ লাখ মানুষকে নিজের পরিবারের মানুষ বলে মনে করছেন তিনি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসন থেকে নৌকা প্রতীকে নির্বাচন করে বিপুল ভোটে জয়ী হয়েছেন বাংলাদেশ-কলকাতার এই ব্যস্ত নায়ক। কয়েক বছর ধরেই রাজনীতির মাঠে তার দেখা মিলছিল। এবারে সংসদ নির্বাচনের মাধ্যমে সেই বিচরণকে স্থায়ী রূপ দিলেন ফেরদৌস।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com