রবিবার, ০৩:০৬ পূর্বাহ্ন, ১৫ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
রোববার থেকে বন্ধ হতে পারে সাভার-আশুলিয়ার সব পোশাক কারখানা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরল একসঙ্গে বাড়ছে কেন? শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, আইন করে গেছেন তার বাবাই: আইনমন্ত্রী ২০২৭ সালের রমজানের প্রথম দিন ইফতার কখন? পাকিস্তানে সিনেমা হল ৪৮টি, শাকিব খান বললেন ১২০০টি বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার, ব্যয় ৪০০ কোটি টাকা শ্রমিক অসন্তোষে ১৪৭ পোশাক কারখানা বন্ধ: বিজিএমইএ সভাপতি ডেঙ্গুতে এক দিনে ৮ জনের মৃত্যু ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

বাংলাদেশে সহিংসতা নিয়ে উদ্বিগ্ন জাতিসংঘ মহাসচিব

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪
  • ১১৭ বার পঠিত

বাংলাদেশে সহিংসতা নিয়ে ফের উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। সেইসঙ্গে বাংলাদেশে প্রত্যেকের মানবাধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তিনি। গতকাল মঙ্গলবার জাতিসংঘ মহাসচিবের মুখপাত্রের কার্যালয়ের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এ কথা জানানো হয়।

ব্রিফিংয়ে এক সাংবাদিক প্রশ্ন করেন, ‘তথাকথিত নির্বাচনের নামে সরকারের নির্মম দমনপীড়নের শিকার বাংলাদেশের নির্যাতিত, ভোটাধিকার বঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে জাতিসংঘের মহাসচিব কী ব্যবস্থা নিচ্ছেন? যেমনটি আমরা গত সপ্তাহান্তে বাংলাদেশে একতরফা ডামি নির্বাচন দেখেছি। যে নির্বাচন ছিল ভোট কারচুপি, ভয়ভীতিতে ভরা। যে নির্বাচন দেশটির সব প্রধান রাজনৈতিক দল বর্জন করেছে।’
জবাবে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, যেমনটি তারা আগেই বলেছেন, সংস্থাপ্রধান (জাতিসংঘ মহাসচিব) একদম প্রকাশ্যে সব পক্ষকে সব ধরনের সহিংসতা পরিহার করার আহ্বান জানিয়েছেন। প্রত্যেকের মানবাধিকার ও প্রত্যেকের আইনের শাসনের সুযোগ পাওয়ার অধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। এটি বাংলাদেশের গণতন্ত্রকে সুসংহতকরণ ও অর্থনৈতিক সমৃদ্ধির জন্য অপরিহার্য। তারা বাংলাদেশে যে সহিংসতা দেখেছেন, সে বিষয়ে জাতিসংঘ মহাসচিব অবশ্যই উদ্বিগ্ন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com