রবিবার, ০২:৫৮ পূর্বাহ্ন, ১৫ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
রোববার থেকে বন্ধ হতে পারে সাভার-আশুলিয়ার সব পোশাক কারখানা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরল একসঙ্গে বাড়ছে কেন? শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, আইন করে গেছেন তার বাবাই: আইনমন্ত্রী ২০২৭ সালের রমজানের প্রথম দিন ইফতার কখন? পাকিস্তানে সিনেমা হল ৪৮টি, শাকিব খান বললেন ১২০০টি বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার, ব্যয় ৪০০ কোটি টাকা শ্রমিক অসন্তোষে ১৪৭ পোশাক কারখানা বন্ধ: বিজিএমইএ সভাপতি ডেঙ্গুতে এক দিনে ৮ জনের মৃত্যু ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

বিরোধী দলেই থাকতে চাই: জি এম কাদের

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪
  • ১১২ বার পঠিত

আমরা বিরোধী দলে ছিলাম এবং বিরোধী দলে থাকতে চাই বলে জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান নবনির্বাচিত সংসদ সদস্য জি এম কাদের। আজ বুধবার দুপুরে জাতীয় সংসদ ভবনে শপথ নেয়ার পর এ কথা জানান তিনি।
সংসদে বিরোধী দল প্রসঙ্গে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রশ্নের জবাবে জাপা চেয়ারম্যান ও রংপুর সদর-৩ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য জি এম কাদের বলেন, আমরা বিরোধী দলে ছিলাম এবং বিরোধী দলে থাকতে চাই। আমরা জনকল্যাণমুখী যেটা জনগণের ভালো হয় সেটিই আমরা করতে চাই।

পার্টি অফিসে বিক্ষোভ প্রসঙ্গে জাপা চেয়ারম্যান বলেন, এগুলো সাজানো জিনিস। কিছু লোক আমাদের পার্টিকে প্রশ্নবিদ্ধ করার অথবা ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে। যেটা করা হয়েছে, সবার সঙ্গে আলোচনা করেই করা হয়েছে।
নির্বাচনে নিয়ে তিনি বলেন, এবারের নির্বাচনটা সঠিক নির্বাচন হয়নি। বেশির ভাগ ক্ষেত্রেই আমাদের নেতাকর্মীদের বিভিন্নভাবে হয়রানি ও বুথ দখল করা হয়েছে। সিল মারা হয়েছে, খালি ব্যালট পেপার ছিল। নির্বাচন দিয়ে সত্যিকার অর্থে আমাদের জনপ্রিয়তা বা জনগণের সঙ্গে আমাদের যে ভিত্তি, সেটা এই নির্বাচনের ফলাফলে সঠিকভাবে আসেনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com