বৃহস্পতিবার, ১০:৩৩ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

বিরোধী দল কারা হবে, জানালেন আইনমন্ত্রী

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০২৪
  • ১২৪ বার পঠিত

বিরোধী দল কারা হবে তা সংসদ সদস্যদের শপথ নেওয়ার পর জানা যাবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে নির্বাচনে জয়ী হওয়ার পর এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

আইনমন্ত্রী বলেন, ‘স্বতন্ত্রদের অবস্থান ঠিক হওয়ার পর জানা যাবে কারা বিরোধী দল হবে। স্বতন্ত্ররা যদি আওয়ামী লীগে আসতে চান তাহলে আসতে পারবেন।’

মন্ত্রী আরও বলেন, ‘এবারও শেখ হাসিনাই সংসদ নেতা। তিনি ঠিক করবেন কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন। জনগণ যখন ভোট দেয় তখন নির্বাচন অংশগ্রহণমূলক হয়। জনগণ ভোটকে স্বাগত জানিয়েছে। অংশগ্রহণমূলক ভোটও হয়েছে।’

কাল যারা শপথ নিতে পারবেন না, নিয়ম অনুযায়ী তারা পরে নিতে পারবেন বলেও জানান আইনমন্ত্রী।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার মনে হয় আপনাদের আরও একটু অপেক্ষা করতে হবে। কাল শপথের পরে স্বতন্ত্রদের অবস্থান কি হবে তা জানা যাবে। স্বতন্ত্রদের অবস্থা ঘোষিত হওয়ার পরে বা নির্ণয় করার পরেই আমার মনে হয় বিরোধী দল কারা থাকবেন সেটা আমরা বুঝতে পারব।’

তিনি আরও বলেন, ‘স্বতন্ত্ররা যখন এমপি নির্বাচিত হয়েছেন, তারা কিন্তু আওয়ামী লীগের হয়ে নির্বাচিত হননি। তারা স্বতন্ত্র হিসেবে নির্বাচিত হয়েছেন। তাদের মার্কাও ছিল আলাদা, নৌকা মার্কায় তারা নির্বাচিত হননি। নৌকা মার্কায় শুধু নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরা। সে ক্ষেত্রে তারা আওয়ামী লীগের, এটা মুখের কথা হতে পারে। কিন্তু আইনের কথা, বাস্তবতার কথা সেটা নয়। তার স্বতন্ত্র হিসেবে জয়ী হয়েছেন। তারা যদি মনে করেন তারা স্বতন্ত্র হিসেবেই থাকবেন, তাহলে দেখা যাবে যে কতজন স্বতন্ত্র হিসেবে থাকলেন। যদি দেখা যায় তারা একটা মোর্চা করবেন তখনই বিরোধী দল কারা হবেন সেটা পরিস্কার হবে।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com