মঙ্গলবার, ১০:২০ অপরাহ্ন, ১৮ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

চট্টগ্রাম-৬ আসনে বিপুল ভোটে বিজয়ী নৌকা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪
  • ১২৪ বার পঠিত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের চট্টগ্রাম-৬ (রাউজান) বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী এবিএম ফজলে করিম চৌধুরী। তিনি ২ লাখ ২১ হাজার ৭৯২ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের প্রার্থী শফিউল আজম পেয়েছেন তিন হাজার ১৫২ ভোট।

স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম-৬ আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী এবিএম ফজলে করিম চৌধুরীর সঙ্গে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট শফিউল আজমের (ট্রাক) ভোটযুদ্ধ হয়। এতে নৌকার প্রার্থী এবিএম ফজলে করিম চৌধুরী ২ লাখ ২১ হাজার ৭৯২ ভোট পেযে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের প্রার্থী শফিউল আজম পেয়েছেন তিন হাজার ১৫২ ভোট।

এ ছাড়া জাতীয় পাটির প্রার্থী শফিক উল আলম (লাঙ্গল), তৃণমূল বিএনপির প্রার্থী মো. ইয়াহিয়া জিয়া চৌধুরী (সোনালী আঁশ), ইসলামী ফ্রন্ট এর প্রার্থী স.ম জাফর উল্লাহ (চেয়ার) প্রতীক নিয়ে নির্বাচন করেন।

রাউজান পৌরসভা ও ১৪টি ইউনিয়নের ৯৫টি ভোটকেন্দ্রে ৩ লাখ ১৫ হাজার ৫৬২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com