রবিবার, ০২:৪৪ পূর্বাহ্ন, ১৫ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
রোববার থেকে বন্ধ হতে পারে সাভার-আশুলিয়ার সব পোশাক কারখানা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরল একসঙ্গে বাড়ছে কেন? শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, আইন করে গেছেন তার বাবাই: আইনমন্ত্রী ২০২৭ সালের রমজানের প্রথম দিন ইফতার কখন? পাকিস্তানে সিনেমা হল ৪৮টি, শাকিব খান বললেন ১২০০টি বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার, ব্যয় ৪০০ কোটি টাকা শ্রমিক অসন্তোষে ১৪৭ পোশাক কারখানা বন্ধ: বিজিএমইএ সভাপতি ডেঙ্গুতে এক দিনে ৮ জনের মৃত্যু ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

ভোটের মাঠে যুবককে কষে থাপ্পড় মারলেন সাকিব

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪
  • ১১৬ বার পঠিত

ক্রিকেটের মাঠ ছেড়ে রাজনীতির মাঠে এসেছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তিনি। নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে বেশ কয়েকবার বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়েছে বিশ্বসেরা এই অলরাউন্ডারকে। তবে মাথা ঠান্ডাই রেখেছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত সেটি আর ধরে রাখতে পারলেন না।

ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, এক যুবককে কষে থাপ্পড় দিচ্ছেন সাকিব। আজ রোববার নিজ আসনের একটি ভোট কেন্দ্র পরিদর্শনে গিয়ে এমন কাণ্ড ঘটনা মাগুরা-১ আসনের এই প্রার্থী।

ভিডিওতে দেখা যায়, কেন্দ্র পরিদর্শনে গিয়ে ভিড়ের মধ্যে পড়েন সাকিব। তাকে ঘিরে ধরেন ভক্তরা। তবে তাদের হুড়োহুড়িতে আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেননি এই তারকা। চারপাশ থেকে সাকিবকে কিছু বলার জন্য বারবার বলছিলেন ভক্তরা। পেছন থেকে তো একজন তারা জামাও টেনে ধরে রেখেছিলেন। তাকেই কষে থাপ্পড় দেন সাকিব।

এর আগে, সকাল ৮টায় মাগুরা পৌরসভার ৮ নং ওয়ার্ডের দরি মাগুরা ১১১ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন সাকিব। এ সময় তার বাবা মাশরুর রেজা, সাকিবের বোন বৃষ্টিসহ পরিবারের অন্যান্য সদস্যরা ভোটদানে অংশ নেন।

ভোট দেওয়ার শেষে সাকিব সাংবাদিকদের বলেন, ‘এ নির্বাচনে জয়ের ব্যাপারে আমি খুব আশাবাদী। আমি মনে করি এ নির্বাচনে ভোটারা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবে। নির্বাচনে জয়লাভ করে আগামী ৫ বছর মাগুরা-১ আসনের জনগণকে সাথে নিয়ে কাজ করতে চাই। মাগুরার উন্নয়নে আমার ভূমিকা থাকবে অগ্রগন্য। আপনারা আমাকে সহযোগিতা করলে আমি অনেক দূর অগ্রসর হতে পারবো।

মাগুরা-১ আসনে সাকিবের প্রতিদ্বন্দ্বী চারজন। তারা হলেন- বাংলাদেশ কংগ্রেসের অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের কে এম মোতাসিম বিল্লা, জাতীয় পার্টির মো. সিরাজুস সায়েফিন সাঈফ ও তৃণমূল বিএনপির সঞ্জয় কুমার রায়।

এই আসনে মোট ভোটার ৪০০,৪৮৫ জন। এরমধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ২০০,৮৬২ ও নারী ভোটারের সংখ্যা ১৯৯,৬২১। এই আসনে মোট কেন্দ্র ১৫২টি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com