রবিবার, ০২:৪৪ পূর্বাহ্ন, ১৫ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
রোববার থেকে বন্ধ হতে পারে সাভার-আশুলিয়ার সব পোশাক কারখানা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরল একসঙ্গে বাড়ছে কেন? শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, আইন করে গেছেন তার বাবাই: আইনমন্ত্রী ২০২৭ সালের রমজানের প্রথম দিন ইফতার কখন? পাকিস্তানে সিনেমা হল ৪৮টি, শাকিব খান বললেন ১২০০টি বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার, ব্যয় ৪০০ কোটি টাকা শ্রমিক অসন্তোষে ১৪৭ পোশাক কারখানা বন্ধ: বিজিএমইএ সভাপতি ডেঙ্গুতে এক দিনে ৮ জনের মৃত্যু ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

ভোট দিয়ে যা বললেন মাশরাফি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪
  • ১১৪ বার পঠিত

আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং নড়াইল-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী মাশরাফি বিন মর্তুজা ভোট দিয়েছেন। আজ রবিবার সকাল পৌনে ১১ টায় নড়াইল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে তিনি ভোট দেন।

ভোট দানের পর উপস্থিত সাংবাদিকের মাশরাফি বলেন, ‘ভোটার উপস্থিতি নিয়ে এখন পর্যন্ত আমি সন্তুষ্ট। তবে শীতের সকালে কিছুটা কম উপস্থিত হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এ সংখ্যা আরও বাড়বে বলে মনে করি।’

নিজের জয়ের ব্যাপারে আশাবাদী হলেও শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে জানান মাশরাফি।

মাশরাফির আসনে (নড়াইল সদরের আংশিক ও লোহাগড়া) মোট ভোটার রয়েছে ৩ লাখ ৬৪ হাজার ৯৩৭ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৮৩ হাজার ৩৮৭ জন এবং পুরুষ ভোটার ১ লাখ ৮১ হাজার ৫৫০ জন। এ আসনে ১৪৭টি কেন্দ্রে ভোট গ্রহণের জন্য ৮০৪টি ভোটকক্ষ প্রস্তুত করা হয়েছে।

এই আসনে মাশরাফি ছাড়াও বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির শেখ হাফিজুর রহমান (হাতুড়ি), এনপিপির মো. মনিরুল ইসলাম (আম), জাতীয় পার্টির ফায়েকুজ্জামান ফিরোজ (লাঙ্গল), গণফ্রন্টের মো. লতিফুর রহমান (মাছ), ইসলামী ঐক্যজোটের মো. মাহবুবুর রহমান (মিনার) ও স্বতন্ত্র প্রার্থী লায়ন মো. নূর ইসলাম (ঈগল) প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com