বৃহস্পতিবার, ০৯:০০ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু এবার নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা আসল নথি গায়েব করে জাল কাগজে সরকারি প্লট বিক্রি

নির্বাচন নিয়ে নানা অভিযোগ তুললেন তৈমূর

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪
  • ১৪৬ বার পঠিত

নারায়ণগঞ্জের-১ আসনের রূপসী সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র পর্যবেক্ষণে এসে নির্বাচন নিয়ে নানা অভিযোগ তুলেছেন তৃণমূল বিএনপির সদস্য সচিব তৈমূর আলম খন্দকার।

নারায়ণগঞ্জের-১ আসনের চনপাড়ার ভোটকেন্দ্রে অ্যাজেন্টদের ঢুকতে দেয়া হচ্ছে না বলে বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন।

কেন্দ্রটিতে ১৮ হাজার ভোটার রয়েছে উল্লেখ করে তিনি বলেন, গণমাধ্যমে ছবি এলেও প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি।

এ সময় নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলেন বিএনপি থেকে বহিষ্কৃত এই নেতা।

‘বিরোধী দলের শঙ্কা সত্যি হয়েছে, নির্বাচন সুষ্ঠু হবে না’, বলেন তিনি।

তবে শেষ পর্যন্ত নির্বাচনে থাকবেন বলেও জানান।

তৈমূর বলেন, ‘আমরা নির্বাচন চালিয়ে যাব। শেষ অব্দি দেখব। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কমিটমেন্ট কতটা রক্ষা করতে পারেন আমরা দেখব।’

সূত্র : বিবিসি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com