শুক্রবার, ১২:১৮ অপরাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

আরব সাগরে হাইজ্যাক হওয়া ভারতীয় জাহাজ উদ্ধার

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪
  • ১১৩ বার পঠিত

আরব সাগরের সোমালিয়া সমুদ্রসীমার কাছে হাইজ্যাক করা বাণিজ্যিক জাহাজটিকে উদ্ধার করল ভারতীয় নৌবাহিনী। নিরাপদে উদ্ধার করা হয়েছে জাহাজে থাকা ১৫ জন ভারতীয়-সহ মোট ২১ জনকে।

জলদস্যুদের হাত থেকে কিভাবে নৌবাহিনী হাইজ্যাক করা জাহাজটিকে উদ্ধার করলেন, রোমহর্ষক সেই ভিডিও টুইট করেছে নৌবাহিনী। তাতে দেখা যাচ্ছে, নৌবাহিনীর কমান্ডোরা জাহাজে উঠছেন। তাদের অপারেশনের বেশ কিছু মুহূর্তে তুলে ধরা হয়েছে ভিডিওতে।

বাহারাইনের দিকে যাচ্ছিল ‘এমভি লিলা নরফোক’ নামের জাহাজটি। সোমালিয়ার ৪৫৮ কিলোমিটার দক্ষিণ-পূর্বে হাইজ্যাকের ঘটনাটি ঘটেছে।

নৌবাহিনী সূত্রের খবর, সোমালিয়ার উপকূলে আচমকা পাঁচ থেকে ছ’জন সশস্ত্র অপহরণকারী বাণিজ্যিক জাহাজে উঠে পড়ে জাহাজটিকে হাইজ্যাক করে।

অপহরণের খবর পাওয়ার পরই উদ্ধারে নামে নৌবাহিনী। নৌবাহিনীর যুদ্ধজাহাজ আইএনএস চেন্নাই অপহৃত জাহাজের উদ্দেশে রওনা দেয়। একই সাথে নজরদারি শুরু হয় হেলিকপ্টারেও। বিপদ বুঝে জলদস্যুরা পালিয়ে যায়। হাইজ্যাক হওয়া জাহাজটিকে উদ্ধারের অপারেশনে যুক্ত কর্মীদের অভিনন্দন জানিয়েছে নৌবাহিনী।

জানা গেছে, ইসরাইল-হামাস যুদ্ধের পর থেকেই আরব সাগরে জাহাজ হাইজ্যাকের ঘটনা ঘটছে। মাঝেমধ্যেই জলদস্যুদের হামলার মুখোমুখি হতে হচ্ছে। যে কারণে পানিপথে সুরক্ষা আরো নিশ্চিত করতে তৎপর হয়েছে নৌবাহিনী। তবে, কারা এই অপহরণ কাণ্ডের পেছনে রয়েছে, তা এখনো নিশ্চিত করে জানায়নি নৌবাহিনী।
সূত্র : দি ওয়াল

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com