মঙ্গলবার, ০৯:১৫ অপরাহ্ন, ১৮ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

কুমিল্লায় পুলিশ-বিএনপি সংঘর্ষে গুলি-ইটপাটকেল নিক্ষেপ, আহত ১০

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ৫ জানুয়ারী, ২০২৪
  • ১২৬ বার পঠিত

কুমিল্লার ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের লক্ষে ডাকা বিএনপির মিছিলে পুলিশ ধাওয়া দেয়। এ সময় পুলিশ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে।

শুক্রবার (৫ জানুয়ারি) সকালে কুমিল্লা নগরীর মহিলা কলেজের সামনে এ ঘটনা ঘটে। এ সময় গুলি ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, ৬ জানুয়ারি ও রোববার নির্বাচনের দিন (৭ জানুয়ারি) হরতালের দাবিতে মিছিলের ডাক দেয় দলটি।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লাতেও দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আমিন-উর-রশিদ ইয়াছিনের নেতৃত্বে মিছিলের প্রস্তুতি নেয় নেতাকর্মীরা। মহিলা কলেজের সামনে নেতাকর্মীরা জড়ো হলে পুলিশ ধাওয়া দেয়। এ সময় পুলিশ ও বিএনপির মধ্যে সংঘর্ষ হয়। এতে পুলিশকে লক্ষ করে ইটপাটকেল ছুড়ে বিএনপি নেতা কর্মীরা। পুলিশ বিএনপি নেতাকর্মীদের লক্ষ করে গুলি ছোড়ে।
বিএনপির দাবি, এতে তাদের ১০-১২জন আহত হয়েছেন। এদিকে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন বলে দাবি করেছেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন। আহত অবস্থায় দু’জনকে আটক করেছে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কামরান হোসেন বলেন, নাশকতার উদ্দেশে বিএনপি নেতাকর্মীরা মহিলা কলেজ এলাকায় জড়ো হলে পুলিশ তাদের ধাওয়া দেয়। এ সময় বিএনপি নেতাকর্মীরা পুলিশকে লক্ষ করে ইটপাটকেল ছোড়ে। এতে পুলিশের তিনজন আহত হয়েছেন। সংঘর্ষে দু’জনকে আহত অবস্থায় পেয়েছে পুলিশ। তাদের আটক করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com