শুক্রবার, ১১:২০ পূর্বাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

ইরানে জোড়া বোমা হামলার দায় স্বীকার

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ৫ জানুয়ারী, ২০২৪
  • ১২৩ বার পঠিত

ইরানের কেরমান শহরে জোড়া বোমা হামলার দায় স্বীকার করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন আইএস। ৪ জানুয়ারি, বৃহস্পতিবার এক বিবৃতিতে ভয়াবহ এই হামলার দায় স্বীকার করে নিয়েছে জঙ্গি সংগঠনটি।

বৃহস্পতিবার টেলিগ্রামে দেওয়া একটি বিবৃতিতে আইএস জানিয়েছে, ইরানি জেনারেল কাসেম সোলাইমানির মৃত্যুবার্ষিকীতে তাকে সম্মান জানাতে আসা জনতার মধ্যে তাদের আত্মঘাতী স্কোয়াডের দুই জন সদস্য ছিল। এরাই জোড়া বোমার বিস্ফোরণ ঘটিয়েছিল।

ইরানের সরকারী বার্তা সংস্থা আইআরএনএ এক প্রতিবেদনে জানিয়েছে, ইরানি তদন্তকারীরা ইতোমধ্যেই নিশ্চিত হয়েছেন যে প্রথম বিস্ফোরণটি অন্ততপক্ষে একজন আত্মঘাতী বোমারু এর কাজ ছিল। এছাড়া দ্বিতীয় বিস্ফোরণটি খুব সম্ভবত অন্য আরেকজন আত্মঘাতী বোমা হামলাকারী ঘটিয়েছেন।

৩ জানুয়ারি, বুধবার ইরানের দক্ষিণাঞ্চলীয় কেরমান শহরে ৪ বছর আগে মার্কিন হামলায় নিহত জেনারেল কাশেম সোলাইমানির সমাধিস্থলের কাছে একটি মসজিদ প্রাঙ্গণে জোড়া বোমা হামলার ঘটনা ঘটেছে। প্রথমে এই হামলায় নিহতের সংখ্যা শতাধিক বলা হয়েছিল। পরে সংখ্যাটি সংশোধিত করে ৮৪ জন নিহত হয়েছে বলে জানিয়েছে ইরানি কর্তৃপক্ষ।

ইরান সরকার এই বোমা হামলার ঘটনাটিকে সন্ত্রাসী হামলা বলে অভিহিত করেছে। এই হামলায় শতাধিক আহত হয়েছে বলে জানা গেছে।

উল্লেখ্য, জেনারেল কাশেম সোলাইমানি ২০২০ সালের ৩ জানুয়ারি ইরাকের বাগদাদ বিমানবন্দরের বাইরে মার্কিন ড্রোন হামলায় নিহত হন। তিনি ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পসের (আইআরজিসি) কুদস ফোর্সের প্রধান ছিলেন।

সূত্র: দ্য নিউ আরব

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com