বৃহস্পতিবার, ১২:৪২ অপরাহ্ন, ০৩ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

সংবাদ সম্মেলন ডেকেছেন ড. মঈন খান

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ৫ জানুয়ারী, ২০২৪
  • ১২৩ বার পঠিত

সংবাদ সম্মেলন ডেকেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। আজ শুক্রবার সকালে তার গুলশানের বাসায় এ সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাত ৩টার দিকে বিএনপির মিডিয়া সেল সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে ৬ জানুয়ারি ভোর ৬টা থেকে ৮ জানুয়ারি ভোর ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টার হরতাল ডাকে বিএনপি।

এছাড়া, শুক্রবার মিছিল ও গণসংযোগ কর্মসূচি ঘোষণা করে বিএনপি। সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার দাবি এবং নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে শুক্রবারের এ কর্মসূচি ঘোষণা করে দলটি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com