বুধবার, ০৪:৩৭ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
পদ হারানো সেই এনসিপি নেতা কারাগারে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক করতে পারলেই জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের চেতনা বাস্তবায়িত হবে                              – তথ্য ও সম্প্রচার মন্ত্রী  জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী ‘জুলাই স্মৃতি জাদুঘর’ হবে সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী গৌরনদীতে জুলাই শহীদ পরিবার এবং জুলাইযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা গৌরনদীর ধানডোবাতে ‘এআই উদ্ভাবন ও বৈশ্বিক নেতৃত্ব’ শীর্ষক আলোচনা সভা জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক

যুক্তরাষ্ট্র থেকে আসা নির্বাচন পর্যবেক্ষক দল ডিবিতে

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ৩ জানুয়ারি, ২০২৪
  • ১১০ বার পঠিত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মার্কিন যুক্তরাষ্ট্রে থেকে আসা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) তিন সদস্যের একটি নির্বাচন পর্যবেক্ষক দল ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) কার্যালয়ে গিয়েছেন। আজ বুধবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির ডিবি কার্যালয়ে যান তারা।

ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) হারুন অর রশীদের সঙ্গে নির্বাচন নিয়ে মিটিং করেন আইআরআই পর্যবেক্ষক দল। মিটিং শেষে ডিবি কার্যালয়ে দুপুরের খাবার খান তারা।

আইআরআই পর্যবেক্ষক দলে আছেন সংস্থাটির এশিয়া প্যাসিফিক অঞ্চলের জ্যেষ্ঠ উপদেষ্টা জেওফ্রি ম্যাকডোনাল্ড, সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার অমিতাব ঘোষ ও প্রোগ্রাম ম্যানেজার ডেভিড হোগস্ট্রা।

মিটিংয়ে আইআরআই প্রতিনিধিদল জানতে চায়, পুলিশের পক্ষ থেকে নির্বাচনে কি ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে? জবাবে হারুন অর রশীদ বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনায় পুলিশ কাজ করছে। সেই নির্দেশনা অনুযায়ী পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com