বৃহস্পতিবার, ০১:১০ অপরাহ্ন, ২০ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

বৃষ্টিতে বাসায় হাঁটু পানি, বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ২০ জুন, ২০২২
  • ২৯০ বার পঠিত

চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবু তাহের ও হোসেন নামে দু’জনের মৃত্যু হয়েছে। সোমবার সকালে কাতালগঞ্জে খান হাউসের নিচতলায় এ ঘটনা ঘটে।

এ তথ্য নিশ্চিত করে চন্দনপুরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শহিদুল ইসলাম বলেন, বৃষ্টির কারণে কাতালগঞ্জের খান হাউসের নিচতলায় হাঁটু পরিমাণ পানি উঠে। সেখানকার সিঁড়ির পাশেই ছিল আইপিএসের সংযোগ। পানি উঠায় কেয়ারটেকার আবু তাহের আইপিএস বন্ধ করতে গেলে বিদ্যুৎতায়িত হয়ে আটকে যান। তাকে বাঁচাতে গিয়ে ড্রাইভার হোসেনও বিদ্যুৎতায়িত হন। পরে স্থানীয়রা প্রথমে হোসেনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমরা কেয়ারটেকার আবু তাহেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠাই।

এ প্রসঙ্গে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত (ওসি) মোহাম্মদ নাজিম উদ্দীন বলেন, বিদ্যুৎস্পৃষ্ট দু’ জনকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com