শুক্রবার, ১১:১৪ পূর্বাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

তুরস্কে সন্দেহভাজন ৩৩ ইসরাইলি চর গ্রেফতার

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪
  • ১২৫ বার পঠিত

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, তুর্কি পুলিশ ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের জন্য গুপ্তচরবৃত্তি এবং তুরস্কে বসবাসকারী বিদেশীদের লক্ষ্যবস্তু করার অভিযোগে ৩৩ জনকে আটক করেছে।

মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া এ কথা জানান।

গত মাসে, তুরস্কসহ ফিলিস্তিনের বাইরে বসবাসকারী ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের সদস্যদের হত্যাচেষ্টার ‘ভয়াবহ পরিণতির’ সতর্কতা দিয়েছে তুর্কি কর্মকর্তা। প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান হুঁশিয়ারি করেছেন, এটি একটি ভুল সিদ্ধান্ত হবে।

তুরস্ক তার বেশিরভাগ পাশ্চাত্যের মিত্র এবং কিছু আরব দেশগুলোর বিপরীতে। তারা হামাসকে একটি ‘সন্ত্রাসী’ সংগঠন হিসেবে চিহ্নিত করে না।

ব্যাপক পুলিশি অভিযান
ইয়ারলিকায়া জানিছেন, ইস্তাম্বুলের প্রসিকিউটর কাউন্টার টেররিজম ব্যুরো এবং এমআইটি গোয়েন্দা সংস্থার শুরু করা একটি তদন্তের অংশ হিসেশে আটটি প্রদেশের ৫৭টি স্থানে অভিযান চালিয়েছে পুলিশ। যে অভিযানকে ‘অপারেশন মোল’ নামে ডাকা হয়।

তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে এক্সে (সাবেক টুইটার) লিখেছেন, সন্দেহভাজনদের লক্ষ্য ছিল তুরস্কে বসবাসকারী বিদেশী নাগরিকদের সনাক্ত করা, পর্যবেক্ষণ করা, আক্রমণ করা এবং অপহরণ করা।

তুরস্ক পরিচালিত বার্তাসংস্থা আনাদোলু জানিয়েছে, কর্তৃপক্ষ আরো ১৩ জনকে খুঁজছে।

গ্রেফতারের বিষয়ে জানতে চাইলে ইসরাইলের প্রধানমন্ত্রীর কার্যালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের সাথে যুদ্ধে গাজায় বোমাবর্ষণের জন্য ইসরাইলের কঠোর সমালোচনা করেছে তুরস্ক।

ইয়ারলিকায়া জানান, অভিযানের সময় কর্তৃপক্ষ প্রায় এক লাখ ৬৫ হাজার ১০৫ ইউরো, একটি অনিবন্ধিত আগ্নেয়াস্ত্র এবং ডিজিটাল উপকরণসহ প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা জব্দ করেছে।

তিনি অভিযানের ভিডিও শেয়ার করেছেন। তাতে দেখা যায় পুলিশ বাড়িতে অভিযান চালাচ্ছে, সন্দেহভাজনদের হাতকড়া পরাচ্ছে এবং তাদের পুলিশের গাড়িতে তুলেছে।
সূত্র : জেরুসালেম পোস্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com