শুক্রবার, ১১:০০ পূর্বাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

ইমরান খানের মনোনয়ন বাতিল

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩
  • ১২৮ বার পঠিত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহেরিক-ই-ইনসাফ (পিটিআই)’র প্রতিষ্ঠাতা ইমরান খানের মনোনয়ন বাতিল করা হয়েছ। ২০২৪ সালে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার জন্য পাঞ্জাব এবং তার নিজস্ব শহরে থেকে মনোয়ন জমা দেন ইমরান খান। কিন্তু তা বাতিল করে দেয়া হয়। প্রদেশিক নির্বাচন কমিশন শনিবার এ তথ্য জানায়।

পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য দুটি আসন- এনএ-১২২ (লাহোর) ও এনএ-৮৯ (মিয়ানওয়ালি) থেকে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। ২০২৪ সালের ৮ জানুয়ারি পাকিস্তানে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

ইমরান খানের মনোনয়নপত্র বাতিলের কারণ জানিয়ে রিটার্নিং অফিসার (আরও) বলেছেন, পিটিআইয়ের প্রতিষ্ঠাতাকে আদালত দোষী সাব্যস্ত করেছেন।

 

পাকিস্তানের ক্ষমতাসীন রাজনৈতিক দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) নেতা মিয়ান নাসির ইমরান খানের মনোনয়নের বিষয়ে আপত্তি জানিয়েছিলেন। তিনি বলেছেন, সাবেক প্রধানমন্ত্রীর সমর্থনকারী এবং প্রস্তাবক এনএ-১২২ আসনের অন্তর্ভুক্ত নন; যা আইনত এই আসনের হওয়া বাধ্যতামূলক।

তিনি আরও বলেন, এনএ-১২২ আসন থেকে কাগজপত্র জমা দিয়েছেন ইমরান খান। কিন্তু তিনি একজন দণ্ডিত ব্যক্তি। তাই নির্বাচনে অংশ নিতে পারবেন না। শুধু ইমরান খান নয় তার দলের ভাইস চেয়ারম্যান কুরেশিরও মনোনয়নপত্র বাতিল করা হয়। সূত্র: জিও টিভি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com