বৃহস্পতিবার, ০২:৩১ অপরাহ্ন, ০৩ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি শাপলা চত্বর হত্যাযজ্ঞ : পলাতক শেখ হাসিনাসহ ৩০ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ কক্সবাজারে সাগরে ট্রলারডুবিতে দুই জেলের মৃত্যু, নিখোঁজ ২ হরমুজ প্রণালির নাম নিজের নামে রাখতে চান ট্রাম্প যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ মেসির সম্মানে দশম মিনিটে ‘থেমে যাবে’ আর্জেন্টিনার সব ম্যাচ নিলামে বিক্রীত সম্পত্তির ওপর ভ্যাট আরোপ অবৈধ: হাইকোর্ট এমবাপ্পেকে অপহরণ ও বাড়িতে হামলার পরিকল্পনা, চাঞ্চল্যকর তথ্য ফাঁস তিব্বত-নেপালে বন্যায় নিহত বেড়ে ১২২৫, নিখোঁজ ৪৭৫৭

আল্লাহ বিএনপিকে হেদায়েত দান করুক : পররাষ্ট্রমন্ত্রী

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩
  • ১২০ বার পঠিত

পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, আওয়ামী লীগ সব সময়ই গণতন্ত্রে বিশ্বাস করে। তাই দলের প্রার্থীরা অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছে।

বিএনপির অসহযোগ আন্দোলন দুঃখজনক উল্লেখ করে ড. মোমেন বলেন, ‘তারা মনে করছে নির্বাচনে তারা ভোট পাবে না, বিএনপি ভুল পথে চলছে, আল্লাহ তাদের হেদায়েত দান করুক।’

তিনি শুক্রবার (২৯ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত সিলেট নগরীর উপশহর তেরো রতন ও গোটাটিকর শিল্প এলাকাসহ নগরীর বিভিন্ন স্থানে নির্বাচনী গণসংযোগ ও প্রচারকালে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন।

এসময় সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদ, সাংগঠনিক সম্পাদক সালেহ আহমদ সেলিম, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক তপন মিত্র, অ্যাডভোকেট আফসর আহমদ, ২২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ফজলে রাব্বী চৌধুরী মাসুম, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ডা: আব্দুল ওয়াহিদ, মো: আবুর কামাল, জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সাধারণ সম্পাদক সাজেদা পারভীন প্রমুখ।

সূত্র : বাসস

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com