বৃহস্পতিবার, ০২:৩১ অপরাহ্ন, ০৩ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি শাপলা চত্বর হত্যাযজ্ঞ : পলাতক শেখ হাসিনাসহ ৩০ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ কক্সবাজারে সাগরে ট্রলারডুবিতে দুই জেলের মৃত্যু, নিখোঁজ ২ হরমুজ প্রণালির নাম নিজের নামে রাখতে চান ট্রাম্প যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ মেসির সম্মানে দশম মিনিটে ‘থেমে যাবে’ আর্জেন্টিনার সব ম্যাচ নিলামে বিক্রীত সম্পত্তির ওপর ভ্যাট আরোপ অবৈধ: হাইকোর্ট এমবাপ্পেকে অপহরণ ও বাড়িতে হামলার পরিকল্পনা, চাঞ্চল্যকর তথ্য ফাঁস তিব্বত-নেপালে বন্যায় নিহত বেড়ে ১২২৫, নিখোঁজ ৪৭৫৭

ইমিটেশন নির্বাচন জনগণ প্রত্যাখ্যান করেছে: রিজভী

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩
  • ১১৯ বার পঠিত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আগামী ৭ জানুয়ারি ইমিটেশন নির্বাচন হচ্ছে। এই নির্বাচন জনগণ প্রত্যাখ্যান করেছে।

আজ শুক্রবার সকালে নেতাকর্মীদের নিয়ে ধানমন্ডি পুরাতন ১৫ নম্বর এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগ শেষে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, আগামী ৭ জানুয়ারি দেশে কোনো নির্বাচন হচ্ছে না। যা হচ্ছে তা হচ্ছে অবৈধ নির্বাচন, তামাশার নির্বাচন, ইমিটেশন নির্বাচন। নির্বাচনের নামে তামাশা হচ্ছে। নির্বাচনের নামে ক্ষমতাসীন আওয়ামী সরকার জনগণকে ভেলকিবাজি দিচ্ছে। দেশের মানুষ এমন প্রতারণার নির্বাচন চায় না। নির্বাচনের নামে কোনো প্রহসন চায় না। নির্বাচনের নামে ইমিটেশন নির্বাচন জনগণ প্রত্যাখ্যান করেছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকূল ইসলাম, অর্থনৈতিক বিষয়ক সহসম্পাদক মাহমুদুর রহমান সুমন, তাঁতি দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম, যুবদল কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আরিফা সুলতানা রুমা, নাদিয়া পাঠান পাপন, রামপুরা থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক নীলুফার ইয়াসমীন নীলু, ছাত্রদলের কেন্দ্রীয় সাবেক সহ সভাপতি তারেক উজ জামান তারেক, বর্তমান যুগ্ম সম্পাদক শওকত আরা উর্মি, ডা. তৌহিদুর রহমান আউয়াল, সহসাধারণ সম্পাদক আজিজুল হক জিয়ন, সহসাংস্কৃতিক সম্পাদক জান্নাতুল নওরিন উর্মি প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com