বুধবার, ০৩:৫৯ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
পদ হারানো সেই এনসিপি নেতা কারাগারে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক করতে পারলেই জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের চেতনা বাস্তবায়িত হবে                              – তথ্য ও সম্প্রচার মন্ত্রী  জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী ‘জুলাই স্মৃতি জাদুঘর’ হবে সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী গৌরনদীতে জুলাই শহীদ পরিবার এবং জুলাইযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা গৌরনদীর ধানডোবাতে ‘এআই উদ্ভাবন ও বৈশ্বিক নেতৃত্ব’ শীর্ষক আলোচনা সভা জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক

নির্বাচন নয়, নাটক মঞ্চস্থ হতে যাচ্ছে: ইইউ প্রতিনিধি দলকে বিএনপি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
  • ১১৩ বার পঠিত

সফররত ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-এর নির্বাচনী বিশেষজ্ঞ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। বুধবার বেলা ৩টা থেকে ঘণ্টাব্যাপী ভার্চুয়ালি এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি সদস্য ড. আব্দুল মঈন খানের নেতৃত্বে দলের স্থায়ী কমিটি সদস্য নজরুল ইসলাম খান, দলের চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাইল জবিউল্লাহ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির, মানবাধিকার বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান অংশ নেন। ইইউ প্রতিনিধিদলে ছিলেন রেবেকা কক্স ও শার্লোট সুয়েবেস। বেলা তিনটা থেকে বৈঠক শুরু হয়ে চারটার পর শেষ হয়। বৈঠকের বিষয়ে কোনো পক্ষই গণমাধ্যমকে কিছু বলেনি।

তবে বৈঠকে উপস্থিত বিএনপির একটি সূত্র জানিয়েছে, বিএনপির তরফে  ইইউ নির্বাচন বিশেষজ্ঞদের তথ্য-প্রমাণ দিয়ে দেখিয়েছেন যে ৭ জানুয়ারি অনুষ্ঠেয় নির্বাচন কত প্রকাশ্যে সাজানো ও পাতানো। যাকেই ভোট দেয়া হবে, তিনি হয় নৌকার প্রার্থী, না হয় ডামি প্রার্থী, না হয় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী। আর বিরোধী দল হিসেবে যাদের দেখানো হচ্ছে, তারা কিভাবে সরকারের সঙ্গে আসন ভাগাভাগির নির্বাচন করছেন। এছাড়া এই পাতানো নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্টরা কে কী ভূমিকায় অবতীর্ণ হয়েছেন, সেটিও তুলে ধরা হয়েছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান গণমাধ্যমকে বলেন, আমরা যতটুকু বুঝেছি, ওনারা নির্বাচন পরিস্থিতির বিষয়ে একটি প্রতিবেদন দেবেন। সেটার তথ্য সংগ্রহ করছেন তাঁরা।আমরা বাস্তবতাটা তুলে ধরেছি, এটা কোনো নির্বাচন নয়, নাটক হচ্ছে।

 

এর আগে দুপুর ১২টা সিলেট বিএনপির সঙ্গে বৈঠক করে ইইউ প্রতিনিধি দলটি। সিলেটের স্থানীয় একটি হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সিলেট বিএনপির পক্ষে চেয়ারপার্সন উপদেষ্টা খন্দকার আব্দুল মোক্তাদির, আরিফুল হক চৌধুরী ও সিলেট জেলা বিএনপি সভাপতি কাইয়ুম চৌধুরী অংশ নেন। এছাড়াও গত ১৯ ডিসেম্বর চট্টগ্রাম বিভাগীয় বিএনপির সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেছে ইইউ প্রতিনিধি দলটি। ওই বৈঠকে বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা ও চট্টগ্রাম উত্তর বিএনপি সভাপতি গোলাম আকবর খন্দকার, চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম দক্ষিণ বিএনপি আহবায়ক আবু সুফিয়ান ও সমন্বয়ক বিএনপি আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটি সদস্য ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন উপস্থিত ছিলেন। এসব তথ্য জানিয়েছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com