শুক্রবার, ১০:২৭ পূর্বাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

ভিসা ছাড়াই যাওয়া যাবে কেনিয়ায়

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩
  • ১২৩ বার পঠিত

২০২৪ সালের জানুয়ারি থেকে পর্যটকদের জন্য সুখবর দিল আফ্রিকার দেশ কেনিয়া। আগামী বছর থেকে দেশটিতে ভ্রমণে পর্যটকদের আর ভিসা লাগবে না। বিশ্বের যেকোনো দেশের নাগরিক এই সুবিধা পাবেন। কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম ‍রুটো গত ১২ ডিসেম্বর এক ঘোষণায় এ তথ্য জানিয়েছেন।

আজ মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

কেনিয়ার প্রেসিডেন্ট রুটো জানিয়েছেন, তার সরকার একটি ডিজিটাল পদ্ধতি চালু করেছে, যার ফলে এখন থেকে পর্যটকেরা কেনিয়ায় ভ্রমণের আগাম অনুমতি পাবেন অনলাইনেই। নতুন করে ভিসা আবেদনের আর কোনো প্রয়োজন পড়বে না।

দেশটির স্বাধীনতার ৬০ বছর পূর্তি উপলক্ষে রাজধানী নাইরোবিতে এক বক্তব্যে রুটো বলেন, ‘বিশ্বের যে কোনো দেশে থেকে কেনিয়ায় আসার জন্য ভিসার আবেদনের বোঝা আর কাউকে বহন করতে হবে না।’

রুটো দীর্ঘদিন ধরেই আফ্রিকা মহাদেশে ভিসামুক্ত ভ্রমণের পক্ষে কথা বলে আসছেন। কেনিয়ার অর্থনীতিতে পর্যটন একটি গুরুত্বপূর্ণ খাত। দেশটির সমুদ্রসৈকত ও ওয়াইল্ড লাইফ সাফারি পর্যটকদের জন্য অন্যতম আকর্ষণ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com