বুধবার, ০৩:৫৯ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
পদ হারানো সেই এনসিপি নেতা কারাগারে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক করতে পারলেই জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের চেতনা বাস্তবায়িত হবে                              – তথ্য ও সম্প্রচার মন্ত্রী  জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী ‘জুলাই স্মৃতি জাদুঘর’ হবে সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী গৌরনদীতে জুলাই শহীদ পরিবার এবং জুলাইযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা গৌরনদীর ধানডোবাতে ‘এআই উদ্ভাবন ও বৈশ্বিক নেতৃত্ব’ শীর্ষক আলোচনা সভা জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক

অবরোধ সমর্থনে বিভিন্ন স্থানে মিছিল

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩
  • ১২৩ বার পঠিত

সরকারের পদত্যাগসহ এক দফা এবং তফসিল বাতিলের দাবিতে রাজধানীর বিভিন্ন স্থানে মিছিল হয়েছে।১২ দফায় দেশব্যাপী সকাল-সন্ধ্যা অবরোধ সফলে আজ রবিবার এসব মিছিল হয়।

সকালে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি ইয়াছিন আলী ও সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান নেতৃত্বে ধানমন্ডি এলাকায় মিছিল করেছে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। এতে অংশ নেন- স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহসভাপতি কামরুজ্জান বিপ্লব, আব্দুল কুদ্দুস, সরদার নুরুজ্জামান, যুগ্ম সম্পাদক জেড আই কামাল, সহ-সাধারণ সম্পাদক মজিবুর রহমান, মাসুম ভুঁইয়া, সহ-সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার সাহাবুদ্দিন সাবু, তৌহিদুল ইসলাম টিটু, শাহ আলম তপু, শফি মাহমুদ জুয়েল, প্রচার সম্পাদক জাকিরুল ইসলাম জাকির প্রমুখ।

মিছিল থেকে নেতাকর্মীরা সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

এদিকে অবরোধের সমর্থনে ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাকের নেতৃত্ব ঢাকা-আরিচা মহাসড়কে মিছিল করেছে জেলা বিএনপি। এতে অংশ নেন-ঢাকা জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি খন্দকার শাহ মায়নুল হোসেন বিল্টু, আশুলিয়া থানা বিএনপির সহসভাপতি আব্দুল বাসেত দেওয়ান, নবাবগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com