শুক্রবার, ১০:২৬ পূর্বাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

ওআইসিভুক্ত দেশগুলোকে ইসরাইলি জাহাজ নিষিদ্ধের আহ্বান হাউছিদের

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩
  • ১০৮ বার পঠিত

ইসলামি সহযোগিতা সংস্থা-ওআইসিভুক্ত দেশগুলোকে ইসরাইলি জাহাজ নিষিদ্ধের আহ্বান জানিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হাউছি।

শুক্রবার (২৩ ডিসেম্বর) মধ্যপ্রাচ্যভিত্তিক নিউজ ওয়েবসাইট মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, হাউছি গোষ্ঠীর মুখপাত্র মোহাম্মদ আবদুল সালাম বলেন, ইসরাইল যতদিন গাজায় গণহত্যা বন্ধ না করবে, মালয়েশিয়ার মতো সবারই ইসরাইলি পণ্যবাহী জাহাজগুলো নিষিদ্ধ করা উচিৎ।

তিনি তার এক এক্স পোস্টে বলেন, হাউছিদের এ অভিযান কেবল জায়োনিস্টদের বিরুদ্ধে। এতে অন্যরা উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। তবে গাজার আগ্রাসন বন্ধ করার জন্য সমগ্র বিশ্বকেই এই পন্থা অবলম্বন করা উচিৎ। জায়োনিস্টদেরকে বৈশ্বিক আইনশৃঙ্খলা ভঙ্গ করার অনুমতি দেয়া উচিৎ নয়।

তিনি আরো বলেন, লোহিত সাগরে মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোট মোতায়েন করার অর্থ হলো এই অঞ্চলে সঙ্ঘাতকে আরো সম্প্রসারণ করা। একইসাথে এটি ইসরাইলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুকেও একটি লাইফলাইন দেয়া হবে। তাই এ বিষয়ে বিশ্বকে এখনই সতর্ক হতে হবে।

এ সময় তিনি ইসরাইলি পণ্যবাহী জাহাজগুলো নিষিদ্ধ করার ব্যাপারে মালয়েশিয়ার সিদ্ধান্তকে সাধুবাদ জানান।

সূত্র : মিডল ইস্ট মনিটর

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com