রবিবার, ০১:০৩ পূর্বাহ্ন, ১৫ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
রোববার থেকে বন্ধ হতে পারে সাভার-আশুলিয়ার সব পোশাক কারখানা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরল একসঙ্গে বাড়ছে কেন? শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, আইন করে গেছেন তার বাবাই: আইনমন্ত্রী ২০২৭ সালের রমজানের প্রথম দিন ইফতার কখন? পাকিস্তানে সিনেমা হল ৪৮টি, শাকিব খান বললেন ১২০০টি বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার, ব্যয় ৪০০ কোটি টাকা শ্রমিক অসন্তোষে ১৪৭ পোশাক কারখানা বন্ধ: বিজিএমইএ সভাপতি ডেঙ্গুতে এক দিনে ৮ জনের মৃত্যু ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

অসহযোগ আন্দোলনের ডাক বিএনপির, যা বললেন ওবায়দুল কাদের

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
  • ১৩১ বার পঠিত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন ও সরকারকে অসহযোগের ডাক দিয়েছে বিএনপি। এ বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন কী বলে? অসহযোগ আন্দোলন করবে। বানরে সঙ্গীত গায় শিলা জলে ভাসে- সেরকম হলো না? এরা নাকি অসহযোগ আন্দোলন করবে? ঢাল নাই, তলোয়ার নাই নিধিরাম সরদার।’

আজ বুধবার সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি কি আছে? লাল কার্ড। নির্বাচনে আছে ১৮৯৬ জন। এই ১৮৯৬ জন ৭ জানুয়ারি সারাদেশে ৩০০ আসনে খেলবে। জোরদার খেলা হবে।’

ওবায়দুল কাদের বলেন, ‘এখন কী বলে? নির্বাচনের পরের পাঁচ দিনে সরকার পতন হয়ে চলে যাবে। কী বলেন বিশ্বাস হয়? ভুয়া। বিএনপিই হলো ভুয়া। তাদের রাজনীতি, অবরোধ আজকের কর্মসূচি অগ্নি-সন্ত্রাস ভুয়া।’

তিনি বলেন, ‘বাংলাদেশবিরোধী ষড়যন্ত্র রুখতে হবে একসঙ্গে। আগুন নিয়ে খেলবেন না। আগুন নিয়ে খেললে নিজেরাই পুড়ে মারা যাবেন। এরা নেতানিয়াহু ও ইসরায়েলি বাহিনীর চেয়েও নিষ্ঠুর। কী ঘটনা ঘটেছে তেজগাঁওয়ে। মা তার শিশুকে বুকে নিয়ে পুড়ে কয়লা হয়ে গেছে। কে করেছে? বিএনপি ও তার সন্ত্রাসীরা।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com