বৃহস্পতিবার, ০৮:১০ পূর্বাহ্ন, ০৬ অগাস্ট ২০২৬, ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন ,হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

বড়দিনের আগে মেক্সিকোতে হলিডে পার্টিতে হামলা, নিহত ১২

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
  • ৯৫ বার পঠিত

মেক্সিকোতে হলিডে পার্টিতে হামলার ঘটনায় অন্তত ১২ জন নিহত হয়েছেন।আহত হয়েছেন আরও এক ডজন মানুষ। আসন্ন বড়দিন উৎসবকে সামনে রেখে ওই পার্টির আয়োজন করা হয়েছিল বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, মধ্য মেক্সিকোর গুয়ানাজুয়াতো প্রদেশে একটি হলিডে পার্টিতে হামলায় এক ডজন লোক নিহত হয়েছেন বলে মেক্সিকান কর্তৃপক্ষ স্থানীয় সময় রবিবার জানিয়েছেন।

গুয়ানাজুয়াতো প্রদেশের কর্তৃপক্ষ জানিয়েছে, মধ্য মেক্সিকোতে একটি প্রাক-ক্রিসমাস পার্টিতে রবিবার ভোরে এ হামলার ঘটনা ঘটে। এতে অন্তত ১২ জন নিহত ও এক ডজন মানুষ আহত হয়েছেন। সালভাটিয়েরা শহরে একটি খামারে ঘটেছে এই হতাহতের ঘটনা, যা উৎসবের জন্য ভাড়া দেওয়া হয়ে থাকে।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গুয়ানাজুয়াতো প্রদেশের সালভাটিয়েরা শহরে ভোরবেলায় এই আক্রমণের ঘটনাটি ঘটে। সেসময় সশস্ত্র গোষ্ঠী সদস্যরা পোসাদা নামে ঐতিহ্যবাহী মেক্সিকান পার্টিতে যোগদানকারীদের ওপর গুলি চালায়। ঐতিহ্যবাহী এই মেক্সিকান পার্টিটি বড়দিনের আগ পর্যন্ত অনুষ্ঠিত হয়ে থাকে।

গুয়ানাজুয়াতো প্রদেশের অ্যাটর্নি জেনারেল এক্সে (সাবেক টুইটার) জানিয়েছেন, ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।তবে ঘটনার আর কোনো বিবরণ সেখানে দেওয়া হয়নি।

ওই পার্টিতে থাকা একজন নাম পরিচয় প্রকাশ না করার শর্তে বলেন, বন্দুক নিয়ে প্রায় ছয়জন লোক অনুষ্ঠানস্থলে প্রবেশ করেন এবং অনুষ্ঠানে জড়ো হওয়া মানুষদের মধ্যে ঘোরাঘুরি শুরু করেন। তিনি বলেন, ‘আমরা বুঝতে পেরেছিলাম যে তাদের আমন্ত্রণ জানানো হয়নি।’

গুয়ানাজুয়াতো সম্প্রতি মেক্সিকোর সবচেয়ে সহিংস রাজ্যগুলোর মধ্যে একটি হয়ে উঠেছে। উল্লেখ্য, মেক্সিকোর মধ্যাঞ্চলীয় গুয়ানাজুয়াতো প্রদেশটি তেল বিশুদ্ধকরণ শিল্পের কারণে বিখ্যাত।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com