বুধবার, ০৪:৩৯ অপরাহ্ন, ০২ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

প্রার্থীদের প্রতীক বরাদ্দ শুরু

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
  • ১৩২ বার পঠিত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন বৈধ হওয়া প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া শুরু হয়েছে। সারাদেশের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়গুলোতে সকাল ১০টায় একযোগে এই কার্যক্রম শুরু হয়। নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা রিটার্নিং কর্মকর্তারা এই প্রতীক বরাদ্দ দিচ্ছেন।

প্রতীক বরাদ্দের পরই শুরু হবে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা। ভোটের আগে প্রচারণার সময় ১৮ দিন। ইতিমধ্যে নির্বাচনের ব্যালট পেপার ছাড়া সব উপকরণ পাঠিয়েছে নির্বাচন কমিশন।

প্রচারণার সময় প্রার্থীদের আচরণবিধি লক্ষ্য রাখার জন্য মাঠে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োজিত রয়েছেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব।

ঘোষিত তফসিল অনুযায়ী, আজ সোমবার থেকে শুরু হওয়া এ প্রচারণা চলবে আগামী ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। রবিবার ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট প্রার্থী এক হাজার ৮৯৬ জন। ৩৪৭ জন প্রার্থিতা প্রত্যাহার করেছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com