বৃহস্পতিবার, ০৮:১৩ পূর্বাহ্ন, ০৬ অগাস্ট ২০২৬, ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন ,হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

শেখ নওয়াফের মৃত্যুর কয়েক ঘণ্টা পরই কুয়েতের নতুন আমিরের নাম ঘোষণা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩
  • ১০৪ বার পঠিত

কুয়েতের আমির শেখ নাওয়াফ মারা যাওয়ার কয়েক ঘণ্টা পরই নতুন আমিরের নাম ঘোষণা করা হয়েছে। দেশটির নতুন আমির হচ্ছেন শেখ মেশাল আল-আহমেদ আল-জাবের আল-সাবাহ। কুয়েতের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে এ তথ্য জানানো হয়েছে।

ক্রাউন প্রিন্স মিশাল নতুন আমির হবেন সেটি জানা ছিল। এখন আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করা হয়েছে। কুয়েতের উপপ্রধানমন্ত্রী এবং মন্ত্রীসভার মন্ত্রী শনিবার (১৬ ডিসেম্বর) এ ঘোষণা দিয়েছেন। এর আগে নাওয়াফের মৃত্যুর তথ্য জানানো হয়েছিল।

২০২০ সালে সৎ ভাইয়ের মৃত্যুর পর শেখ নাওয়াফ ক্ষমতার আসন গ্রহণ করেন। শনিবার (১৬ ডিসেম্বর) ৮৬ বছর বয়সে এই আমিরের মৃত্যু হয়। এর মধ্য দিয়ে তার দায়িত্ব পালনের ইতি ঘটল।

জটিল শারিরীক সমস্যার কারণে গত নভেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। দেশটির কুনা নিউজ এজেন্সি জানিয়েছে তার মৃত্যু সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

এদিকে নতুন আমিরের দায়িত্ব পাওয়া মিশালও বৃদ্ধ হয়ে গেছেন। তার বর্তমান বয়স ৮৩ বছর। ২০২০ সালে তৎকালীন আমির সাবাহ আল-আহমেদ আল-জাবের আল-সাবাহর মৃত্যুর পর ৮০ বছর বয়সে ক্রাউন প্রিন্স হিসেবে নিযুক্ত হয়েছিলেন মিশাল। এরমাধ্যমে বিশ্বের ইতিহাসে ‘সবচেয়ে বয়স্ক ক্রাউন প্রিন্স’ হওয়ার রেকর্ড গড়েছিলেন তিনি।

সূত্র : আল আরাবিয়া

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com