বৃহস্পতিবার, ০৮:১০ পূর্বাহ্ন, ০৬ অগাস্ট ২০২৬, ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন ,হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

শ্রীলঙ্কা ও মালদ্বীপে চীনা গুপ্তচর জাহাজ! উদ্বেগে ভারত

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩
  • ১০৮ বার পঠিত

‘শি ইয়ান ৬’-এর পর এবার ‘শিয়াং ইয়াং হং-৩’। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমসিঙ্ঘের সরকার এখন পর্যন্ত নোঙর করার আনুষ্ঠানিক অনুমতি দেয়নি। কিন্তু নয়াদিল্লির উদ্বেগ বাড়িয়ে চীনা গুপ্তচর জাহাজ ইতিমধ্যেই দক্ষিণ চীন সাগর থেকে ভারত মহাসাগরে ঢোকার জন্য মালাক্কা প্রণালীর দিকে যাত্রা শুরু করেছে। শ্রীলঙ্কা ঘুরে ওই জাহাজটি ভারতের পড়শি আর এক দ্বীপরাষ্ট্র মালদ্বীপেও নোঙর করবে বলে সরকারি সূত্রের খবর।

এই পরিস্থিতিতে নয়াদিল্লির পক্ষ থেকে শ্রীলঙ্কা এবং মলদ্বীপকে চীনা গুপ্তচর জাহাজকে তাদের বন্দরে ভিড়তে না দেয়ার ‘বার্তা’ পাঠানো হয়েছে বলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানাচ্ছে। তবে তাতে ‘কাজ’ হবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে কূটনৈতিক এবং পর্যবেক্ষকদের একাংশের মনে। এর আগে ভারতের আপত্তি উড়িয়ে ‘শি ইয়ান ৬’, ‘ইউয়ান ওয়াং ৫’, ‘হাই ইয়াং ২৪ হাও’-এর মতো চীনা নৌবাহিনীর গুপ্তচর জাহাজকে বন্দরে প্রবেশের অনুমতি দিয়েছিল কলম্বো।

অন্য দিকে, মালদ্বীপ নিয়ে ভারতের উদ্বেগের সূচনা অক্টোবরে। প্রেসিডেন্ট নির্বাচনে জেতার পরেই সে দেশের ‘চীনপন্থী নেতা’ মোহম্মদ মুইজ্জু ভারতীয় সেনাবাহিনীকে মালদ্বীপ ছাড়তে বলেছিলেন। ভারতীয়রা মনে করছে, এই পরিস্থিতিতে চীনা চর জাহাজের উপস্থিতি ভারতের জাতীয় নিরাপত্তার পক্ষে উদ্বেগজনক।

সরকারিভাবে বেইজিং অবশ্য গুপ্তচর জাহাজের অস্তিত্বই স্বীকার করেনি। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং সরকারের দাবি, আগামী ৫ জানুয়ারি থেতে মে মাসের শেষ সপ্তাহ পর্যন্ত ভারত মহাসাগরে ‘গভীর সমুদ্র সংক্রান্ত গবেষণা’র কাজে যুক্ত থাকবে ‘শিয়াং ইয়াং হং-৩’।
সূত্র : আনন্দবাজার পত্রিকা

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com