বৃহস্পতিবার, ১১:২৯ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

আ.লীগের রাজনৈতিকভাবে নৈতিক পরাজয় ঘটেছে : মঈন খান

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩
  • ১৩৭ বার পঠিত

আওয়ামী লীগ সরকারের রাজনৈতিকভাবে নৈতিক পরাজয় হয়েছে জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড মঈন খান বলেছেন, তারা তফসিল দিয়েছে নির্বাচনের। কোন নির্বাচন? যে নির্বাচনে তারা সিট ভাগাভাগি করছে প্রকাশ্যে, সে নির্বাচনের? এটা নির্বাচন হতে পারে না। এটা গণতন্ত্র হতে পারে না। ঢাকায় বসে এমপি নির্ধারিত হয়।

আজ শনিবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

মঈন খান বলেন, এ দেশে এমন একটি সরকার চলছে, যে সরকার ভোট দিতে দেয় না, কথা বলতে দেয় না, তারা মানুষের অর্থনৈতিক মুক্তি দিতে ব্যর্থ হয়েছে। ৫২ বছর আগে এ দেশের লাখ লাখ মানুষ জীবনের তাজা রক্ত ঢেলে দিয়েছিল একটি গণতান্ত্রিক বাংলাদেশ হবে। কিন্তু এই কারণেই কি তারা জীবন দিয়েছিল-এমন প্রশ্ন রাখেন মঈন খান।

গণতন্ত্রের জন্য জীবন উৎসর্গ করেছিল স্বাধীনতার জন্য, ৫২ বছর পর এসে দেশের ১৮ কোটি মানুষকে প্রশ্ন করতে হবে।

বিএনপির এই সিনিয়র নেতা বলেন, বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছি, কোটি কোটি মানুষকে সম্পৃক্ত করেছি। আমরা লগি বৈঠার রাজনীতি করি না। বিএনপি লগি বৈঠার রাজনীতি করে না।

আগামীতে শান্তিপূর্ণ আন্দোলনের মধ্যে দিয়ে এদেশে গণতন্ত্র, মানবধিকার, শান্তি ফিরে আনব ইনশাআল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম ও বেগম সেলিমা রহমান, কেন্দ্রীয় সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল, সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার সহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com