বৃহস্পতিবার, ০৮:১৩ পূর্বাহ্ন, ০৬ অগাস্ট ২০২৬, ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন ,হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

ইরানের পুলিশ স্টেশনে হামলা, নিহত ১১

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩
  • ১১৫ বার পঠিত

ইরানের সীমান্তবর্তী প্রদেশ সিস্তান-বেলুচিস্তানের একটি পুলিশ স্টেশনে হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে পুলিশ কর্মকর্তা ও সদস্যও রয়েছে। আজ শুক্রবার সকালে রাস্ক শহরের এক থানায় এই হামলার ঘটনা ঘটে।

ইতিমধ্যে হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে জইশ আল আদিলের হাইকমান্ড। এই গোষ্ঠীটি পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের ইসলামি সশস্ত্র গোষ্ঠী।ইরানের দাবি, এ হামলায় নিরাপত্তা বাহিনীর সদস্যদের পাল্টা গুলিতে বেশ কয়েকজন যোদ্ধাও নিহত হয়েছে।

তবে নিহত যোদ্ধাদের সংখ্যা প্রকাশ করা হয়নি।

জইশ আল আদিলের দাবি, বেলুচিস্তানের জনগণের স্বাধীকার ও জীবনমান উন্নয়নের জন্য সংগ্রাম করছে তারা। গত কয়েক বছরে সিস্তান বেলুচিস্তানে বেশ কয়েকটি হামলা চালিয়েছে গোষ্ঠীটি।

ইরানের সিস্তান-বেলুচিস্তান শিয়া মুসলিম অধ্যুষিত। অন্যতিকে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের অধিকাংশ মানুষই সুন্নি মুসলিম। গত কয়েক বছর ধরে এই দুই অঞ্চলের সীমান্ত শহর ও গ্রামগুলোতে বেশ ঘন ঘন সাম্প্রদায়িক সংঘাত হচ্ছে। ইরানের দ্বিতীয় বৃহত্তম প্রদেশ সিস্তান-বেলুচিস্তানের সঙ্গে পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্ত রয়েছে। এই প্রদেশেরই একটি অংশ বেলুচিস্তান প্রদেশ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com