রবিবার, ১২:৩৭ পূর্বাহ্ন, ১৫ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
রোববার থেকে বন্ধ হতে পারে সাভার-আশুলিয়ার সব পোশাক কারখানা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরল একসঙ্গে বাড়ছে কেন? শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, আইন করে গেছেন তার বাবাই: আইনমন্ত্রী ২০২৭ সালের রমজানের প্রথম দিন ইফতার কখন? পাকিস্তানে সিনেমা হল ৪৮টি, শাকিব খান বললেন ১২০০টি বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার, ব্যয় ৪০০ কোটি টাকা শ্রমিক অসন্তোষে ১৪৭ পোশাক কারখানা বন্ধ: বিজিএমইএ সভাপতি ডেঙ্গুতে এক দিনে ৮ জনের মৃত্যু ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

‘জিয়ার শাসনামলে খুন হওয়া বীর মুক্তিযোদ্ধাদের বিচারের রিট দ্রুত সমাধান হবে’

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩
  • ১২৭ বার পঠিত

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘জিয়ার শাসনামলে খুন হওয়া বীর মুক্তিযোদ্ধাদের বিচারের রিট দ্রুত সমাধান হবে। তার কারণ— আপনারা যার (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) অভিভাবকত্বে আছেন, তিনিও একজন ভুক্তভোগী। তার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মাধ্যমে এই চেইন অব কিলিং শুরু করে জিয়াউর রহমান ও খুনি মোশতাক।’

আজ শুক্রবার রাজধানীর শিল্পকলা একাডেমিতে ‘মায়ের কান্না’ আয়োজিত ‘খুনি জিয়ার শাসন আমলে গুম খুনের শিকার বীর মুক্তিযোদ্ধা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আলোচনা সভা’য় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আইনমন্ত্রী বলেন, ‘এই খুনিরা একটা জিনিস জানে না যে আল্লাহ সব অন্যায়ের বিচার করেন। সুতরাং এই নির্মম হত্যাকাণ্ডের বিচার আপনারা পাবেন। প্রশ্ন উঠেছে— মরণোত্তর বিচার হয় কি না? উত্তর হচ্ছে— না। এ রকম বিচারে দোষীকে সাজা দেওয়া যায় না এবং তার আত্মপক্ষ সমর্থনেরও কোনো সুযোগ থাকে না।’

তিনি বলেন, ‘তাই বলে কি তাদের বিচার হবে না? হবে, এই যে ‘‘মায়ের কান্না’’ যে আন্দোলন শুরু করেছে, এর মাধ্যমে প্রজন্ম থেকে প্রজন্ম খুনিদের ধিক্কার জানাবে, সেটাই হবে বড় বিচার। রিটে বলা হয়েছে স্বীকৃতি প্রদানের কথা, সেটাও দেওয়া হবে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এশিয়াটিক সোসাইটির সভাপতি বজলুর রহমান, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেইন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com