বৃহস্পতিবার, ০৮:১১ পূর্বাহ্ন, ০৬ অগাস্ট ২০২৬, ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন ,হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

ভারত সংসদে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩
  • ১০৯ বার পঠিত

ভারতের সংসদে হামলার মূল পরিকল্পনাকারী ললিত ঝাকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেছেন দেশটির পুলিশ।রাজধানী দিল্লি থেকেই তাকে গ্রেফতার করা হয়। ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়ালের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। বুধবার স্থানীয় সময় বেলা ১টার দিকে ভারতীয় সংসদের লোকসভার অধিবেশনের সময় ঢুকে রঙিন ধোঁয়া ছেড়ে দেয় দুই অনুপ্রবেশকারী। অধিবেশন চলাকালীন দর্শক গ্যালারি থেকে দুই হামলাকারীর ঝাঁপ দিয়ে প্রবেশ করেন ও স্লোগান দেন। অধিবেশন দুপুর ২টা পর্যন্ত মুলতুবি করে দেওয়া হয়। ততক্ষণে নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যরা ভেতরে প্রবেশ করেন।

ওই যুবকরা একটি গ্যাসীয় পদার্থ সভাকক্ষে ছড়াতে থাকেন। সভাকক্ষ ছেড়ে বহু এমপি বেরিয়ে যান। তবে অনেকে না বেরিয়ে ওই দুই যুবককে ধরে ফেলেন। শুধু সংসদ চত্বরেই নয়, সংসদ চত্বরের বাইরেও দুজন স্লোগান মুখে নিয়ে সরব হয়। একদজন নারী ও একজন পুরুষ ছিল তাদের মধ্যে। তারাও হাতে থাকা বস্তু থেকে রঙিন গ্যাস ছড়াতে থাকেন।  তাদের ও গ্রেপ্তার করে পুলিশ।

বুধবারই চারজনকে গ্রেপ্তার করা হলেও পলাতক ছিলেন ললিত।  আজ শুক্রবার সকালে দিল্লি থেকে গ্রেপ্তার করা হয় তাকে।

বৃহস্পতিবার ১৪ ডিসেম্বর তদন্ত এগোলে ললিতের কলকাতা যোগের কথা উঠে আসে। বুধবার যখন তার সহযোগীরা সংসদের ভিতরে বিক্ষোভ দেখাচ্ছিলেন তখন বাইরে থেকে সেই ঘটনার ভিডিও রেকর্ড করে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার হালিশহরের বাসিন্দা নীলাক্ষ আইচ নামে একজনকে পাঠিয়েছিলেন ললিত।

কলেজের দ্বিতীয় বর্ষের পড়ুয়া এই নীলাক্ষ একটি এনজিও চালান। সেই এনজিও-র সূত্রেই তার সঙ্গে ললিতের পরিচয়। নীলাক্ষর সঙ্গে ললিতের পরিচয়ের সূত্র কী, সংসদে হামলার ব্যাপারে তিনি কতটা জানতেন, কেনই বা তাকে ঘটনার ভিডিও পাঠালেন ললিত, এই সব কিছুই খতিয়ে দেখছে তদন্তকারী দল। সেজন্যই গ্রেপ্তার করা হয় ললিত ঝাকে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com