বৃহস্পতিবার, ০৮:১১ পূর্বাহ্ন, ০৬ অগাস্ট ২০২৬, ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন ,হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

গাজায় বাড়িঘর ও জাতিসঙ্ঘের স্কুলে ব্যাপক হামলা ইসরাইলের

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩
  • ১০০ বার পঠিত

গাজার দক্ষিণাঞ্চল খান ইউনিসে বাড়িঘর ও জাতিসঙ্ঘ পরিচালিত স্কুলকে লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে ইসরাইল।

শুক্রবারের এ হামলায় অন্তত ১২ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে আরো ২৫ জন। সেখানকার নাসের হাসপাতাল এ তথ্য নিশ্চিত করেছে।

আলজাজিরার সংবাদদাতা ঘটনাস্থল থেকে জানিয়েছেন, ব্যাপক বোমাবর্ষণে হতাহতদের মধ্যে নারী-শিশুও রয়েছে। জাতিসঙ্ঘ পরিচালিত স্কুলটিতে বাস্তুচ্যুত লোকজন অস্থায়ীভাবে আশ্রয় নিয়েছিলেন।

এদিকে, রাফাহ থেকে আলজাজিরার সংবাদদাতা জানিয়েছেন, খান ইউনিসে ইসরাইলি বাহিনী ও ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের মধ্যে ব্যাপক লড়াই চলছে।

ওই সংবাদদাতা আরো জানিয়েছেন, আহত লোকজন প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে গিয়ে দেখেন তাদের ঘরবাড়ি ধ্বংস করে দেয়া হয়েছে। তাদের অনেক স্বজন ধ্বংসস্তূপের নিচে আটকে আছে। তবে যন্ত্রপাতির অভাবে উদ্ধার তৎপরতা চালানো সম্ভব হচ্ছে না।

গাজাযুদ্ধে হতাহতের সর্বশেষ পরিসংখ্যান
গত ৭ অক্টোবর থেকে অব্যাহত ইসরাইলি হামলায় গাজায় নিহত হয়েছেন ১৮ হাজার ৭৮৭ জন। এছাড়া আহত হয়েছেন ৫০ হাজার ৮৯৭ জন।

পশ্চিমতীরে নিহত হয়েছেন ২৮৯ জন এবং আহত হয়েছেন ৩ হাজার ৩৬৫ জন।

অপরদিকে, গত ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরাইলি নিহত হয়েছেন ১ হাজার ১৪৭ জন। যদিও প্রথমে জানানো হয়েছিল যে নিহতের সংখ্যা ১৪০০। আহত হয়েছেন ৮ হাজার ৭৩০ জন। এছাড়া ইসরাইলি সৈন্য নিহত হয়েছে ৪৪৮ জন।

সূত্র : আলজাজিরা

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com