বৃহস্পতিবার, ০৫:২৭ অপরাহ্ন, ০৩ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি শাপলা চত্বর হত্যাযজ্ঞ : পলাতক শেখ হাসিনাসহ ৩০ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ কক্সবাজারে সাগরে ট্রলারডুবিতে দুই জেলের মৃত্যু, নিখোঁজ ২ হরমুজ প্রণালির নাম নিজের নামে রাখতে চান ট্রাম্প যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ মেসির সম্মানে দশম মিনিটে ‘থেমে যাবে’ আর্জেন্টিনার সব ম্যাচ নিলামে বিক্রীত সম্পত্তির ওপর ভ্যাট আরোপ অবৈধ: হাইকোর্ট এমবাপ্পেকে অপহরণ ও বাড়িতে হামলার পরিকল্পনা, চাঞ্চল্যকর তথ্য ফাঁস তিব্বত-নেপালে বন্যায় নিহত বেড়ে ১২২৫, নিখোঁজ ৪৭৫৭

প্রার্থিতা হারালেন আ’লীগের শাম্মী, টিকে রইলেন পঙ্কজ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩
  • ১২৫ বার পঠিত

বরিশাল-৪ (মেহেন্দীগঞ্জ-হিজলা) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাম্মী আহম্মেদের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। একই আসনের স্বতন্ত্র প্রার্থী পঙ্কজ দেবনাথের প্রার্থিতা বহাল রেখেছেন কমিশন।

শুক্রবার (১৫ ডিসেম্বর) সকালে নির্বাচন কমিশনের আপিল শুনানি শেষে এ রায় দেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন কমিশন।

দ্বৈত নাগরিকত্ব (অস্ট্রেলিয়া) থাকার অভিযোগে শাম্মী আহম্মেদের প্রার্থিতা বাতিল করা হয়েছে।

আওয়ামী লীগের আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক শাম্মী আহম্মেদ এবং বর্তমান সংসদ সদস্য ও স্বতন্ত্র প্রার্থী পঙ্কজ দেবনাথের মনোনয়নপত্রের বৈধতার বিষয়টি ঝুলে ছিল।

শাম্মী আহমেদ মনোনয়নপত্রে তার অস্ট্রেলিয়ার নাগরিকত্ব থাকার তথ্য গোপন করেছেন মর্মে অভিযোগ করে প্রার্থিতা বাতিল চেয়ে রিটার্নিং অফিসারের কাছে আবেদন করেছিলেন স্বতন্ত্র প্রার্থী পঙ্কজ দেবনাথ। পরে রিটার্নিং অফিসার শাম্মী আহমেদের মনোনয়নপত্র বাতিল করেন।

অন্যদিকে, নির্বাচন কমিশনে দুটি আপিল আবেদন করেছিলেন শাম্মী আহম্মেদ। এর একটি রিটার্নিং কর্মকর্তা যে তার মনোনয়নপত্র বাতিল করেছিলেন, তা ফিরে পেতে। দ্বৈত নাগরিকত্ব থাকায় তার মনোনয়নপত্র বাতিল করেছিলেন রিটার্নিং কর্মকর্তা। অন্যটি পঙ্কজ দেবনাথের মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে। তিনি হলফনামায় তথ্য গোপন করেছেন বলে অভিযোগ তুলেছেন শাম্মী আহম্মেদ।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসারদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়েরকৃত আপিল শুনানি ছিল ইসিতে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com