বৃহস্পতিবার, ০৮:১৩ পূর্বাহ্ন, ০৬ অগাস্ট ২০২৬, ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন ,হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

জাপানের চার মন্ত্রীর পদত্যাগ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩
  • ১০২ বার পঠিত

জাপানের ক্ষমতাসীন দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) এর দলীয় তহবিল কেলেঙ্কারির জেরে দেশটির চারজন মন্ত্রী পদত্যাগ করেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, ক্রমেই জনপ্রিয়তা হারাতে থাকা ক্ষমতাসীন সরকারের জন্য এই পদত্যাগ বড় এক ধাক্কা। ইতিমধ্যে এই তহবিল কেলেঙ্কারি নিয়ে তদন্ত শুরু করেছেন টোকিওর প্রসিমকিউটররা।

২০২২ সাল পর্যন্ত পাঁচ বছর তহবিলে ৩৪ লাখ ডলার নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে, বাংলাদেশি মুদ্রায় যা ৩৭ কোটি টাকারও বেশি।

দলীয় তহবিল সংগ্রহের সময় নির্দিষ্ট পরিমান টিকিটের বিপরীতে অনুদান নেওয়া হয়। কিন্তু এলডিপি কোটা শেষ হয়ে গেলেও তহবিল সংগ্রহ অব্যাহত রেখেছিল। বাড়তি এই তহবিল সংগ্রহ জাপানের আইনে অবৈধ নয়। কিন্তু তারা এই অর্থের কথা গোপন রেখেছিল। একারণেই মূলত জটিলতা শুরু হয়।

জাপানি সংবাদমাধ্যম নিক্কেই জানিয়েছে, আজ বৃহস্পতিবার পদত্যাগপত্র দিয়েছেন চিফ কেবিনেট সেক্রেটারি মাতসুনো হিরোকাযু, অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রী নিশিমুরা ইয়াসুতোশি, স্বরাষ্ট্র ও যোগাযোগমন্ত্রী সুযুকি জুনজি এবং কৃষি, বন ও মৎস্যমন্ত্রী মিইয়াশিতা ইচিরো।

মাতসুনো হিরোকাযুকে বর্তমান প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার ঘনিষ্ঠ মনে করা হয়। তিনি সরকারি মুখপাত্রও ছিলেন।

এনএইচকে এর এক জরিপে দেখা যায় ২০১২ সালের পর সর্বোচ্চ তলানিতে আছে এলডিপির গ্রহণযোগ্যতা। তাদের পয়েন্ট ৩০ শতাংশের নিচে পড়ে গেছে। মূল্যস্ফীতির কারণে সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে আছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com