বৃহস্পতিবার, ০৮:১১ পূর্বাহ্ন, ০৬ অগাস্ট ২০২৬, ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন ,হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

অধিবেশন চলাকালে ভারতীয় সংসদে হামলা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ১২৮ বার পঠিত

ভারতীয় সংসদের লোকসভার অধিবেশনের সময় ঢুকে রঙিন ধোঁয়া ছেড়ে দিয়েছে দুই অনুপ্রবেশকারী। হঠাৎ এমন হামলায় আতঙ্কিত হয়ে পড়েন সংসদ সদস্যরা। পরে নিরাপত্তা বাহিনী তাদের পরাস্ত করে। আজ বুধবার স্থানীয় সময় বেলা ১টার দিকে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি।

এক প্রতিবেদনে সংবাদমাধ্যমটি জানায়, দুজন ব্যক্তিই স্মোক ক্যানিস্টার নিয়ে প্রবেশ করেন। দর্শনার্থী গ্যালারির বেষ্টনী টপকে তারা মূল অধিবেশনে চলে আসেন। এরপর ক্যানিস্টার খুলে হলুদ রংয়ে ধোঁয়া ছেড়ে দেন।

সংসদ ভবনের সিসিটিভি ফুটেজ থেকে দেখা যায়, তাদের একজনের পরনে ছিল গাঢ় নীল রংয়ের শার্ট। তাদের দুজনকেই কিছুক্ষণের মধ্যে পরাস্ত করেন নিরাপত্তা বাহিনীর সদস্য ও এমপিরা।

পরবর্তীতে বেলা ২টার সময় অধিবেশন শুরু হয়। পার্লামেন্ট স্পিকার ওম বিরলা অধিবেশনের শুরুতে বলেন, তারা বিষয়টি তদন্ত করছেন, তদন্তে যুক্ত হয়েছে দিল্লি পুলিশ।

ভারতীয় কর্মকর্তারা জানান, দুজনকেই আটক করা হয়েছে এবং তাদের জিনিসপত্র জব্দ করা হয়েছে। তাদের একজনের নাম সাগর শর্মা এবং আরেকজন ডি মনোরঞ্জন। তাদের দুজনের কাছ থেকে ভিজিটর পাস মিলেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com