বৃহস্পতিবার, ১১:৩১ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

স্ত্রীকে জাপার প্রেসিডিয়াম সদস্য বানালেন জি এম কাদের

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩
  • ১৩৮ বার পঠিত

স্ত্রী শেরীফা কাদেরকে জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য হিসেবে নিয়োগ দিয়েছেন দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের। আজ মঙ্গলবার জাপার যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মাহমুদ আলম বলেন, ‘জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের দলীয় গঠনতন্ত্রের প্রদত্ত ক্ষমতাবলে পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা ও জাতীয় সাংস্কৃতিক পার্টির সভাপতি শেরীফা কাদেরকে প্রেসিডিয়াম সদস্য হিসেবে নিয়োগ দিয়েছেন। এরই মধ্যে যা কার্যকর হয়েছে।’

এর আগে শেরিফা কাদেরকে জাপা চেয়ারম্যানের উপদেষ্টা, দলের সহযোগী সংগঠন সাংস্কৃতিক পার্টির সভাপতি ও লালমনিরহাট জেলা জাতীয় পার্টির সভাপতি করা হয়। একাদশ জাতীয় সংসদে জাপা থেকে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্যও করা হয় তাকে।

জাপার প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের ছোট ভাই জি এম কাদের। এরশাদের মৃত্যুর পর থেকে তিনি দলের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। অন্যদিকে, এরশাদের স্ত্রী বেগম রওশন এরশাদ জাপার প্রধান পৃষ্ঠপোষক হিসেবে আছেন। দলে জি এম কাদের ও রওশন এরশাদের আলাদা বলয় রয়েছে। জি এম কাদেরের নেতৃত্বে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে জাপা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com