শনিবার, ০৭:১০ অপরাহ্ন, ০৫ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে আলোচনা সভা গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস রাস্তার পাশে, আহত ৫ গৌরনদীতে শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য  র‌্যালী ও আলোচনা সভা আগৈলঝাড়ায় সকল সাংবাদিককে ঐক্যবদ্ধভাবে কাজ ও প্রেসক্লাবে অন্তর্ভুক্তির আহ্বান-প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপন  আগৈলঝাড়ায় জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ শোভাযাত্রা শুভ জন্মাষ্টমীতে গৌরনদীতে  মঙ্গল শোভাযাত্রা কেউ সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয় সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৩ শুভ জন্মাষ্টমী আজ

বিচারপতিদের নিয়ে মন্তব্য করায় চুন্নুর বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩
  • ১২০ বার পঠিত

উচ্চ আদালতের বিচারপতিদের যোগ্যতা নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে জাতীয় পার্টির মহাসচিব মহাসচিব মো: মুজিবুল হক চুন্নুর বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করা হয়েছে।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী মো: কামরুল ইসলাম আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন দায়ের করেন।

আবেদনের পক্ষের আইনজীবী অ্যাডভোকেট সৈয়দ মামুন মাহবুব ও অ্যাডভোকেট মাহবুবুর রহমান খান বলেন, আবেদনে তাকে আদালতে সশরীরে হাজির করে বক্তব্যের ব্যাখ্যা চাওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে। আগামীকাল চেম্বার আদালতে আবেদনটি উপস্থাপন করা হবে।

সৈয়দ মামুন মাহবুব বলেন, তার এই বক্তব্য মানুষের বিচার বিভাগের প্রতি চরম কুঠারাঘাত। আসরা এটা মনে করায় আমাদের একজন আইনজীবী অবমাননার এই আবেদন করেছেন।

আবেদনে বলা হয়, গত ১৪ নভেম্বর জাতীয় পার্টির বনানী কার্যালয়ে এক অনুষ্ঠানে দলটির মহাসচিব মো: মুজিবুল হক চুন্নু বলেন, উচ্চ আদালতে সবচেয়ে বেশি প্রয়োজন ব্রিলিয়ান্ট লোকদের বিচারপতি হওয়া, কিন্তু সেখানে সবচেয়ে অযোগ্য লোক বিচারপতি হন। মেট্রিক থার্ড ডিভিশন, ইন্টারমিডিয়েট থার্ড ডিভিশন, বিএ থার্ড ডিভিশন, সেন্ট্রাল ল কলেজে কোনোমতে টাইন্না-টুইন্না নাইটে পাস, সেও বিচারক।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com