বৃহস্পতিবার, ০৬:৪৩ অপরাহ্ন, ০৩ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইএসডিবির সঙ্গে চুক্তি সই যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব জিরোপয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত কোনো হকার বসবে না: ডিএসসিসি প্রশাসক এ্যানিকে নতুন দায়িত্ব দিলো বিএনপি ফিল্ম আর্কাইভে সংরক্ষিত হবে অভিনেতা বুলবুল আহমেদের পুরস্কার ও স্মৃতিচিহ্ন ৫ মাস পর সংসদ অধিবেশনে মির্জা আব্বাস উল্টো পথে সচিবালয়ে যাচ্ছিলেন বিমানমন্ত্রী, মামলা দিলো পুলিশ গৌরনদীতে রহমানিয়া ক্যাডেট মাদ্রাসায় সবক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি শাপলা চত্বর হত্যাযজ্ঞ : পলাতক শেখ হাসিনাসহ ৩০ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

হবিগঞ্জে বিএনপি-পুলিশ সংঘর্ষে সাংবাদিকসহ বেশ কয়েকজন গুলিবিদ্ধ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩
  • ১১৯ বার পঠিত

বিএনপির কেন্দ্র ঘোষিত মানববন্ধনকে কেন্দ্র করে হবিগঞ্জে বিএনপি নেতা-কর্মীদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় মাই টিভির হবিগঞ্জ প্রতিনিধি নিরঞ্জন গোস্বামী, দেশ টিভির হবিগঞ্জ প্রতিনিধি আমির হামযাসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্তত ৪০ জন গুলিবিদ্ধ হয়েছেন।

হবিগঞ্জ শহরের শায়েস্তানগর পয়েন্টে রোববার বেলা ১২টা থেকে থেমে থেমে এ সংঘর্ষের ঘটনায় এলাকায় রণক্ষেত্রে পরিণত হয়।

নিরঞ্জন গোস্বামী শুভ চোখে গুলিবিদ্ধ হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে। অন্যরা হবিগঞ্জ সদর হাসপাতালসহ বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে।

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ক্ষমতাসীন ও পুলিশের বিভিন্নভাবে নির্যাতনের শিকার ব্যক্তি ও পরিবারের লোকজন বিএনপির ব্যানারে মানববন্ধনে অংশ গ্রহণ করে। সাবেক এমপি ও হবিগঞ্জ জেলা বিএনপি নেত্রী শাম্মি আক্তার শিফার সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডাক্তার সাখাওয়াত হাসান জীবন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক বিএনপি নেতা জানান, মানববন্ধনের শেষ পর্যায়ে ডাক্তার সাখাওয়াত হাসান জীবন বক্তব্য রাখছিলেন, এ সময় পুলিশ একটি সাউন্ড গ্রেনেড বিস্ফোরণ ঘটায়। এতে উপস্থিত লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার খলিলুর রহমান জানান, বিএনপি নেতা-কর্মীরা অতর্কিতভাবে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। আমাদের বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। জানমাল রক্ষায় পুলিশ কাঁদানে গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com