সোমবার, ০২:৩৫ পূর্বাহ্ন, ২৭ জুলাই ২০২৬, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন-হামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ হজের প্রাথমিক নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যারা ‘ক্রসফায়ারে’ একরামুল হত্যা : হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল কোনো বাধা ছাড়াই দেশত্যাগের সমঝোতায় পদত্যাগ করেন সাহাবুদ্দিন বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা পছন্দ-অপছন্দ ও রাজনীতির ঊর্ধ্বে উঠে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বাস রুটে আসছে বড় পরিবর্তন সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আন্দোলন সফল, এবার কি ভোটের রাজনীতিতে নামবে ‘ককরোচ জনতা পার্টি’

দুই শিফটে অনুষ্ঠিত হচ্ছে বুয়েটের চূড়ান্ত ভর্তি পরীক্ষা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ১৮ জুন, ২০২২
  • ২৮৪ বার পঠিত

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২১-২০২২ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণিতে ভর্তির চূড়ান্ত পরীক্ষা আজ শনিবার অনুষ্ঠিত হচ্ছে। দুই শিফটে বুয়েট ক্যাম্পাসেই অনুষ্ঠিত হচ্ছে এই পরীক্ষা।

বুয়েট সূত্রে জানা যায়, প্রথম শিফটের পরীক্ষা হবে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। এই শিফটে ‘ক’ ও ‘খ’ গ্রুপের জন্য গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়ন বিষয়ে লিখিত পরীক্ষা হবে। আর দ্বিতীয় শিফটে দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৩টা ‘খ’ গ্রুপের মুক্ত হস্ত অঙ্কন এবং দৃষ্টিগত ও স্থানিক ধীশক্তি বিষয়ে পরীক্ষা হবে।

এবারের ভর্তি পরীক্ষায় পার্বত্য চট্টগ্রাম ও অন্যান্য এলাকার ক্ষুদ্র জাতি গোষ্ঠীভুক্ত প্রার্থীদের জন্য প্রকৌশল বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের জন্য মোট তিনটি ও স্থাপত্য বিভাগে একটি সংরক্ষিত আসনসহ সর্বমোট ১ হাজার ২৭৯টি আসনের বিপরীতে প্রার্থী সংখ্যা ১৭ হাজার ৩৪ জন।

আগামী ৬ জুলাই নির্বাচিত ও অপেক্ষমাণ প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছে বুয়েট। এর আগে গত ১৬ এপ্রিল সকাল ১০টা থেকে অনলাইনের মাধ্যমে বুয়েটের স্নাতক ভর্তির প্রাথমিক আবেদন শুরু হয়। আবেদন চলে ২৫ এপ্রিল বিকেল ৩টা পর্যন্ত।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com