বুধবার, ১২:৪২ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

এবার দ্বিগুণ আসন চায় আওয়ামী লীগের জোটসঙ্গীরা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩
  • ১১০ বার পঠিত

আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট এবারো নৌকা প্রতীকে জোটগতভাবে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন এ জোটের দল সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু।

তবে তারা এবার ভাগাভাগিতে দ্বিগুণ আসন প্রত্যাশা করছেন বলেও জানান তিনি।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) বিকেলে কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমুর ইস্কাটনের বাসায় এক বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান ইনু।

গত সংসদ নির্বাচনে ১৪ দলের ১০ জন সংসদ সদস্য ছিল উল্লেখ করে ইনু বলেন, ‘আসন ভাগাভাগি যেন জোটের জন্য সম্মানজনক হয়, সেটাই প্রত্যাশা। আমাদের এখন ১০ জন সংসদ সদস্য আছেন। এবার প্রত্যাশা দ্বিগুণের মতো।’

ইনু বলেন, ‘জোটের প্রার্থীর আসনে আওয়ামী লীগের নেতা স্বতন্ত্র প্রার্থী হলে সমস্যা দেখা দিতে পারে। সে বিষয়টি আওয়ামী লীগ বিবেচনা করবে বলে আশা করছি। জোটের প্রার্থীরা নৌকা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে।’

তিনি বলেন, ‘শেখ হাসিনার সাথে বৈঠকে তিনি এই বার্তা পরিষ্কারভাবে দিয়েছেন যে, জোট আছে, জোট একসাথে নির্বাচন করবে। আসন ভাগাভাগির বিষয়টা আমরা নিষ্পত্তি করতে সক্ষম হব।’

তিনি বলেন, ‘যেকোনো লেনদেনে দর কষাকষি হবে, মন কষাকষি হবে। বন্ধুদের মধ্যে দরকষাকষি হয়, মন কষাকষি হয়। দিনের শেষে হাসিমুখে হাত ধরাধরি করে বেরিয়ে যাব।’

সূত্র : বাসস

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com