বুধবার, ১২:০৪ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

জাপা এখন ‘সাবালক’, দর-কষাকষিতে নারাজ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩
  • ১০৪ বার পঠিত

জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, জাপা এখন আর আগের মতো নেই। এখন তারা স্বাধীনভাবে নির্বাচন করতে চায়। কোনো দলের সঙ্গে দর-কষাকষিতে তারা আগ্রহী নয়।

জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু রোববার রাজধানীতে সাংবাদিকদের কাছে বলেছেন, জাপা এখন আর আগের মতো ‘শিশু’ নয়। এখন তারা ‘সাবালক’। তাই তারা কারও সঙ্গে দর-কষাকষিতে আগ্রহী নয়।

চুন্নু বলেন, ‘আমরা এখন নিজের শক্তিতে নির্বাচন করতে চাই। কোনো দলের সঙ্গে সমঝোতা বা যোগাযোগ আমাদের হয়নি। আমাদের ইচ্ছাও নেই।’

নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিয়ে তিনি বলেন, ‘এখন একটি জিনিসই চাই, নির্বাচন ভালো পরিবেশে, সুষ্ঠু পরিবেশে হবে। নির্বাচনে ভোটার আসবে, এ রকম আস্থা ও অবস্থার সৃষ্টি করতে হবে। ভোটার আসলে ভোট দিতে পারবে, এ রকম একটা বিশ্বাসযোগ্য অবস্থা সৃষ্টি হোক। নির্বাচন কমিশনের কাছে আমাদের এটাই একমাত্র, শেষ এবং প্রথম কামনা।”

নির্বাচন কমিশনের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) বদলির সিদ্ধান্তের বিষয়ে চুন্নু বলেন, ‘নির্বাচনের রদবদল যাই করুক না কেন, সরকারের অধীনেই সবাই। কাজেই এই রদবদলে গুণগত কিছু ভালো হবে বলে মনে করি না। তবে মন্দের ভালো।’

তিনি বলেন, ‘সরকারি দলের প্রার্থীরা নির্বাচন করবেন, তারা তাদের ইচ্ছেমতো ইউএনও বা ওসি আগে থেকে রাখছেন। এটা চেঞ্জ করেছে; আরেকজন আসলে তাদের কথা শুনবে না তা না, তবু মন্দের ভালো। কিন্তু এটা এমন কোনো নির্বাচনে বড় ভূমিকা রাখবে বলে আমরা মনে করি না।’

দলের মধ্যে মান-অভিমানের বিষয়ে চুন্নুর ভাষ্য, ‘মান-অভিমান তো আগে ছিল না, এখনো নাই। জাতীয় পার্টিতে মান–অভিমান নাই। জাতীয় পার্টির বাইরে বহিষ্কৃত কারও মান-অভিমান থাকতেই পারে, সেটা তাদের বিষয়। জাতীয় পার্টি জি এম কাদেরের নেতৃত্বে এখন যে দল, তাতে সাংগঠনিক কাঠামো আছে। এখন একজন ব্যক্তিরও মান-অভিমান দেখি না।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com