শুক্রবার, ০৯:২৬ পূর্বাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে তার বাসভবনের সামনে মানববন্ধন

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩
  • ১০৮ বার পঠিত

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে তার বাসভবনের সামনে মানববন্ধন করেছে ইসরাইলি জনগণ। এ সময় সেখান থেকে ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২ ডিসেম্বর) কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলি মিডিয়া জানিয়েছে, ইসরাইলের উপকূলে সিজারিয়ায় প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর বাড়ির বাইরে বিক্ষোভ করে কিছু মানুষ। এ সময় তারা গত ৭ অক্টোবর হামাসের এই হামলার জন্য নেতানিয়াহুর ব্যর্থতাকে দায়ী করে। পরে সেখান থেকে পুলিশ ছয়জনকে গ্রেফতার করে।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, আজ একই শহরে আরো বড় বিক্ষোভের আশা করা হচ্ছে।

এদিকে, শুক্রবার মার্কিনভিত্তিক গণমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদন বলেছে, ইসরাইলি সামরিক কর্মকর্তারা এক বছর আগেই হামাসের বৃহত্তর হামলার পরিকল্পনা পেয়েছিলেন। কিন্তু নেতানিয়াহু পরিকল্পনা সম্পর্কে সচেতন ছিলেন কিনা তা স্পষ্ট নয়।

সূত্র : আলজাজিরা

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com