শুক্রবার, ০৯:২৪ পূর্বাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

যুদ্ধবিরতির পর গাজায় ইসরাইলি হামলায় নিহত ১৭৫

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩
  • ১১৪ বার পঠিত

গাজা উপত্যকায় শুক্রবার সপ্তাহব্যাপী যুদ্ধবিরতি শেষ হওয়ার পরপরই ইসরাইলি হামলায় কমপক্ষে ১৭৫ জন নিহত হয়েছেন। সেখানকার স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়টি জানিয়েছে।

ইসরাইল জানিয়েছে, তারা হামাসের ২০০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।

গাজায় সশস্ত্র গোষ্ঠী ইসরাইলের দিকে রকেট নিক্ষেপ শুরু করে এবং লেবাননের সাথে ইসরাইলের উত্তর সীমান্তে সক্রিয় ইসরাইল ও হিজবুল্লাহ সশস্ত্র গোষ্ঠীর মধ্যে লড়াই শুরু হয়।

যুদ্ধবিরতির মধ্যস্থতাকারী কাতার বলেছে, যুদ্ধবিরতি পুনর্নবীকরণের প্রচেষ্টা চলছে। যার ফলে ইসরাইল গাজায় বেশিরভাগ সামরিক কার্যক্রম বন্ধ করে দিয়েছে এবং গাজায় আটক ১০০ জনেরও বেশি বন্দীকে মুক্ত করার বিনিময়ে ৩০০ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে।

ইসরাইল বলছে, ১১৫ জন প্রাপ্তবয়স্ক পুরুষ, ২০ জন নারী ও দুই শিশু এখনো বন্দী রয়েছে।

ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানিয়েছে, কয়েক সপ্তাহ ধরে ইসরাইলি বোমাবর্ষণ এবং স্থল অভিযানের ফলে গাজার ২ দশমিক ৩ মিলিয়ন বাসিন্দার তিন-চতুর্থাংশেরও বেশি গৃহহীন হয়ে পড়েছে। এতে খাদ্য, পানি এবং অন্যান্য সরবরাহের ব্যাপক ঘাটতির কারণে সেখানে মানবিক সঙ্কট সৃষ্টি হয়েছে।

সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com