বৃহস্পতিবার, ০৫:২৪ পূর্বাহ্ন, ০৬ অগাস্ট ২০২৬, ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন ,হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

মার্কিন প্রতিনিধি পরিষদ থেকে রিপাবলিকান নেতা বহিষ্কার

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩
  • ১১৬ বার পঠিত

মার্কিন প্রতিনিধি পরিষদ থেকে রিপাবলিকান আইনপ্রণেতা জর্জ সান্টোসকে বহিষ্কার করা হয়েছে। ১৭৮৯ সালে কংগ্রেসের যাত্রা শুরুর পর ষষ্ট এবং ২০০২ সালের পর প্রথম ব্যক্তি হিসেবে বহিষ্কৃত হলেন। প্রথমবারের মতো তিনি প্রতিনিধি পরিষদের সদস্য হয়েছিলেন। মথ্যি তথ্য দিয়ে কংগ্রেসের সদস্যপদ লাভ এবং দাতাদের অর্থ তছরুপ করে বিলাসবহুল জীবনযাত্রা নির্বাহ করায় তার বিরুদ্ধে এই ব্যবস্থা গ্রহণ করা হয়।

শুক্রবার মার্কিন প্রতিনিধি পরিষদ ৩১১-১১৪ ভোটে তাকে বহিষ্কার করে। উল্লেখ্য, প্রতিনিধি পরিষদে কাউকে বহিষ্কার করতে হলে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার দরকার হয়।

মার্কিন প্রতিনিধি পরিষদের ২৩৪ বছরের ইতিহাসে অন্যতম বিতর্কিত চরিত্র এই ৩৫ বছর বয়স্ক নিউ ইয়র্ক রিপাবলিকান ২০২২ সালে নির্বাচিত হন। কিন্তু তারপরই প্রকাশিত হয় যে নির্বাচনের আগে তিনি নিজের সম্পর্কে যেসব তথ্য দিয়েছিলেন, সেগুলোর প্রায় সবই ভুল। তার শিক্ষা, ধর্ম, পেশাগত অভিজ্ঞতা- সবই মিথ্যা ছিল।

ফেডারেল প্রসিকিউটররা তার বিরুদ্ধে নির্বাচনী তহবিলে কারচুপি করা, দাতাদের অর্থ আত্মসাৎ করার অভিযোগ উত্থাপন করেছেন। তবে স্যান্টোস এসব অভিযোগ অস্বীকার করেছেন। পরে তদন্তে সব অভিযোগ প্রমাণিত হয়।

তিনি দাবি করেছিলেন যে তিনি গোল্ডম্যান স্যাচেসে কাজ করেছেন, তিনি ইহুদি, তিনি কলেজ ভলিবল দলে তারকা খেলোয়াড় ছিলেন। কিন্তু এর কোনোটাই সত্য ছিল না।

সূত্র : আল জাজিরা

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com